অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই।বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে তিনি সম্প্রতি বিবিসির প্রকাশিত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন উল্লেখ করেন, যেখানে গত জুলাইয়ের গণআন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর ‘গণহত্যা’ চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে।শফিকুল আলম লেখেন, ‘জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে। এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আন্তর্জাতিক চাপ আরও বাড়বে।’তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনাকে অবশ্যই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে। তার আর পালানোর কোনো পথ নেই। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে যে দমননীতি ও সহিংসতা চালানো হয়েছে, তার জন্য দায় এড়ানোর সুযোগ নেই। শেখ হাসিনা ও তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারাও শাস্তি এড়াতে পারবে না।’বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির অনুসন্ধানী ইউনিট ‘বিবিসি আই ইনভেস্টিগেশনস’ জানায়, তারা একটি ফাঁস হওয়া ফোনালাপের অডিও যাচাই করেছে। ওই অডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘যেখানেই ওদের (বিক্ষোভকারী) পাওয়া যাবে, গুলি করা হবে।’ফাঁস হওয়া ওই অডিও অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীগুলোকে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন। তিনি বলেন, আন্দোলনকারীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করা যাবে। সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথনের এই অডিওটিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে শেখ হাসিনাকে সরাসরি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়।প্রতিবেদনটিতে একটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, ২০২৩ সালের ১৮ জুলাই শেখ হাসিনা গণভবন থেকে ওই ফোনালাপটি করেছিলেন। চলতি বছরের মার্চ মাসে অডিওটি ফাঁস হয়। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করে নিশ্চিত করেছে যে, ফাঁস হওয়া রেকর্ডিংয়ে শোনা যাওয়া কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে মিলে যায়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর
ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে: গভর্নর

ব্যাংকের টাকা লোপাট করে কাওকে পালিয়ে যেতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকগুলোতে Read more

ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান Read more

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক
অভিজ্ঞতা ছাড়াই কর্মী নিচ্ছে মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুনে ৫০ জনের প্রাণহানি
লিবিয়ায় শরণার্থী বহনকারী নৌকায় আগুনে ৫০ জনের প্রাণহানি

লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, নৌকাটিতে মোট Read more

দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 
দর্শনায় কনস্টেবলের ঝুলন্ত লাশ: পুলিশের মধ্যেই হত্যার অভিযোগ 

চুয়াডাঙ্গা দর্শনার ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন