একবিংশ শতাব্দীতে স্বৈরাচার হাসিনার চেয়ে বড় খুনি আর কেউ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, ‘একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন কেউ করেনি।’বুধবার যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে।এ বিষয়ে সরকারের অবস্থান কী—সাংবাদিকদের এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন। আর সাক্ষাৎকারটি তারা এখনো পড়েননি। পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনার ইন্টারভিউ যারা করছেন, তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথাও বলেন শফিকুল আলম।তিনি বলেন, যারা তার ইন্টারভিউ করছেন, তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান। শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট। এ ছাড়া আরো দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে, তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন।রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আওয়ামী লীগকে সুযোগ না দিলে ভোট বর্জনের কথা বলেছেন, এ ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তারা মনে করছেন না।তিনি বলেন, ‘আমরা এটা দেখি নাই। বাট আওয়ামী লীগ তো নাই। আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি নাই। দু-একটা ঝটিকা মিছিল…সেই অনুযায়ী কেউ কেউ হয়তো-বা দু-একটা ডলার পান, এই তো।’প্রেস সচিব বলেন, ‘যে ক্লেইমগুলো (দাবিগুলো) উনি (শেখ হাসিনা) করেন, সেটা যেন আনকনটেস্টেড (একপক্ষীয়) না থাকে।একটি লোকাল নিউজ মিডিয়াতেও দেখা গেছে যে আইসিসিতে তার পার্টি একটি ক্লেইম করছে, সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছেন, তার কোনো ধরনের মেনশন (উল্লেখ) নেই। এটি দুর্ভাগ্যজনক। আরও দেখা গেছে, আওয়ামী লীগ ক্লেইম করছে ৪০০ জন মারা গেছে। সেটাও আনকনটেস্টেড দেওয়া হচ্ছে।’শফিকুল আলম আরো বলেন, ‘দেশের টাকা চুরি করে নিয়ে ইউকের (যুক্তরাজ্যের) সবচেয়ে দামি ল ফার্মকে হায়ার করে এ ধরনের কাজ তারা করছে। এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোট করছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদি আরবে মসজিদ-শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সিগারেটের দোকান নিষিদ্ধ
সৌদি আরবে মসজিদ-শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সিগারেটের দোকান নিষিদ্ধ

সৌদি আরবে মসজিদ ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কোন সিগারেটের দোকান স্থাপন করা যাবে না বলে নিয়ম চালু করা হয়েছে। Read more

হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর
হামলা করেও থামানো যাচ্ছে না গাজামুখী ত্রাণবাহী নৌবহর

ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউরোপ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি নৌবহর দিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা Read more

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত
বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শোকাবহ এ পরিস্থিতিতে Read more

জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড
জীবননগরে বাল্যবিবাহের দায়ে কনের বাবাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের Read more

দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৩
দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে Read more

ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ফরিদপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের লাগাতার কর্মবিরতি চলছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন