এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর এমন তথ্য জানা যায়।ফলাফলে দেখা গেছে, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের কেউই উত্তীর্ণ হতে পারেনি। তিনটি প্রতিষ্ঠানই এখনো এমপিওভুক্ত নয়।জানা গেছে, বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ১ জন এবং আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে ৪ জন শিক্ষার্থী অংশ নিলেও ২ জন অনুপস্থিত ছিল।মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ বলেন, ‘আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত হয়নি। কয়েক বছর ধরে কোনো শিক্ষক নেই। এজন্য একজন পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেনি।’বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ‘ভর্তি হওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। এজন্য কেউ পাস করতে পারেনি।’আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী বলেন, ‘আমাদের কলেজের চারজনের মধ্যে দুজন পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের পাস করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করব।’এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানকে শোকজ করা হবে। ফলাফলের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে কীভাবে উন্নতি করা যায়, সেই পদক্ষেপ নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান
সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান

দীর্ঘ ৩ দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের অগুণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। Read more

গোয়াল ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
গোয়াল ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গোয়াল ঘরের মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) Read more

ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) মধ্যরাতে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হয়েছে। যারমধ্যে Read more

ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির
ভোটকেন্দ্রের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী ডিসেম্বর মাস থেকে পরবর্তী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামোগুলো Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন