উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।গতকাল সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে দেশের সব খতিব, ইমাম, মোয়াজ্জিন, মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের এ আয়োজনে অংশ নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।এদিন বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কেন্দ্রীয়ভাবে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজধানীসহ দেশের প্রতিটি এলাকার মসজিদে একইভাবে এই আয়োজন করতে বলা হয়েছে।এর আগে সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। দুর্ঘটনার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। যেসব কক্ষে বিমানটি আঘাত করে, সেখানে স্কুলের বহু শিক্ষার্থী অবস্থান করছিল বলে জানা গেছে। আগুনে পুড়ে এবং ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েন।তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনী, বিজিবি এবং বিমান বাহিনীর সদস্যরাও অভিযানে যোগ দেন। হেলিকপ্টারে করে হতাহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক ঘটনায় ২৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ৪০ জন।সরকারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার
উত্তরায় ছিনতাই হওয়া শটগান ও গুলি শ্যামলী থেকে উদ্ধার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এক নিরাপত্তা কর্মীর ওপর হামলা চালিয়ে ছিনতাইকৃত লাইসেন্সধারী শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে Read more

কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি
কালভার্ট ধসে জনদুর্ভোগ, প্রশাসনের অস্থায়ী সংস্কারে স্বস্তি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ব্যস্ততম কলেজ সড়কের পুরনো কালভার্টটি ধসে পড়ায় কয়েক দিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে স্থানীয় Read more

বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!
বিসিবি নির্বাচনে অংশ না নিতে বুলবুলকে হুমকি!

ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক অধিনায়ক Read more

কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি
কালিয়াকৈর মডেল মসজিদে নামাজ চলাকালীন সময়ে চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা Read more

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ
কালিয়াকৈরে বোয়েসেলের জব ফেয়ারে নারীদের কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২ মে) সকালে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন