উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় পড়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে।বুধবার (২২ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়ে, উগান্ডার ক্যাম্পালা-গুলু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। এতে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।দেশটির পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরও দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়।প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলে জানানো হলেও, পরে তা সংশোধন করে ৪৬ জনে নামিয়ে আনা হয়। পুলিশ জানায়, শুরুতে যাদের মৃত বলা হয়েছিল, তাদের মধ্যে অনেকেই অচেতন অবস্থায় ছিলেন এবং পরে চিকিৎসা দেওয়া হয়েছে।সংবাদমাধ্যম বিবিসি জানায়, পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে উগান্ডা পুলিশ।আঞ্চলিক পুলিশ মুখপাত্র জুলিয়াস হাকিজা বিবিসিকে জানান, একটি বাস ওভারটেক করার সময় আরেকটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে ৪টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা এবং আহতদের ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।প্রসঙ্গত, ক্যাম্পালা থেকে গুলু পর্যন্ত এই মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ততম সড়ক। পুলিশ জানিয়েছে, বেপরোয়া ও বিপজ্জনক ওভারটেকিংই এই ধরনের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা
বিএনপি নেতার জামিন না হওয়ায় আইনজীবীর ওপর হামলাচেষ্টা

নোয়াখালীতে চাঁদাবাজির মামলায় আবদুল কাদের জসিম নামে এক বিএনপি নেতাকে পুনরায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর কারণে সেই বিএনপি নেতার Read more

গৌরনদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার
গৌরনদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে Read more

মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। Read more

ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব
ফাইনালে বিরাটদের দুইশর আগে আটকাল পাঞ্জাব

তিনবার আইপিএলের ফাইনালে খেলে স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১১ বছর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জেতা Read more

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি

মাস চারেক আগে আসামে গ্রামের বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সাকিনা বেগমকে। হঠাৎই তাকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। আবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন