কক্সবাজারের উখিয়ার মনখালী উপকূলে ভয়াবহ ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়েছে নবম শ্রেণীর দুই শিক্ষার্থী।শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে সৈকতপাড়ে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ মিলেনি তাদের।নিখোঁজ শিক্ষার্থীরা হলেন সায়েম বাবু ও হাবিবুল আবছার। তারা ঘনিষ্ঠ বন্ধু এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সহপাঠীর সঙ্গে তারা সমুদ্র উপকূলে খেলতে যায়। একপর্যায়ে হঠাৎ জোয়ারের প্রবল ঢেউয়ে ভেসে যায় দুই শিক্ষার্থী। আশপাশের লোকজন তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।এদিকে এ ঘটনার পর মনখালী উপকূল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘পর্যটক ও স্থানীয়দের সাগরে নামা ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ।’উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল Read more

জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না
জার্মান দূতাবাস অন্য কোনো দেশের ভিসা আবেদন গ্রহণ করে না

বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস জানিয়েছে, তারা শুধু জার্মানির ন্যাশনাল ভিসা (যেমন: কর্মসংস্থান ভিসা) ইস্যু করে থাকে। শেনজেনভুক্ত অন্য কোনো দেশের Read more

আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)
আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও Read more

নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!
নেশাখোর ছেলের দৌড়ানিতে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু!

যশোরে নেশাখোর ছেলের দৌড়ানিতে অসুস্থ হয়ে বৃদ্ধ আব্দুর রহমান ফারাজীর (৭৭) মৃত্যু হয়েছে। নেশাখোরসোমবার (১৯ মে) দুপুরে শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়ায় Read more

আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক
আজ খোলা হচ্ছে পাগলা মসজিদের সিন্দুক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার সিন্দুক আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে খোলা হচ্ছে।এর আগে, গত ৩০ আগস্ট সিন্দুক খোলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন