পাহাড় কেটে মাটি পাচারকালে একটি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ করেছে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ।শুক্রবার ( ২৩ মে ২০২৫ইং) বিকাল ৪ টার দিকে উখিয়া থ্যাংখালী বিটের ঘোনারপাড়া এলাকা হতে মাটি ভর্তি এ ডাম্পার গাড়ি আটক করা হয়।বনবিভাগ সুত্রে জানা গেছে, পাহাড় খেকো সিন্ডিকেট প্রধান ঘোনারপাড়া এলাকার মৃত আব্দু শরীফের ছেলে নুরুল আমিনের এই ড্রাম্প ট্রাক দীর্ঘদিন যাবত পাহাড়ের মাটি কেটে বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। এসব খবরে থ্যাংখালীর বিট অফিসার বিকাশ দাসের নেতৃত্বে এপিবিএন পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাড়িটিকে মাটিভর্তি অবস্থায় আটক করেন। যার গাড়ি নং চট্ট মেট্রো -ড-১১-৩১৫৯।ঘটনার সত্যতা স্বীকার করে উখিয়া রেঞ্জের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শাহীনুর ইসলাম বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে উখিয়া রেঞ্জ জিরো টলারেন্স নীতিতেই রয়েছে। বন-আইন অপরাধ কারীদের ছাড় নেই। জবরদখল ও পাহাড় খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে,তারই ধারাবাহিকতায় আজ থ্যাংকালী বিটে অভিযান চালিয়ে পাহাড়ি মাটি পাচার কালে হাতে নাতে গাড়ি জব্দ করা হয়। কৌশলে গাড়ির ড্রাইভার পালিয়ে যাওয়াতে বন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট
কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ঘর থেকে মিলল চিরকুট

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মো. মেহেদী হাসান (২২) নামের এক কলেজপড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি
ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে Read more

এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন সিইসি
এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করলেন সিইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম Read more

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়ল

সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরও ২ মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের Read more

টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৮ ডিসেম্বর ২০২৫)

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডারের বিগ ব্যাশ লিগসহ ভারত-শ্রীলঙ্কার নারী দলের টি-টোয়েন্টি আজ। ক্রিকেটবিগ ব্যাশ লিগমেলবোর্ন Read more

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামি মাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন