পাবনার ঈশ্বরদীতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দূর্গাপূজায় দরিদ্র মহলকে সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে সরকারি অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পূজায় সেই সরকারি অনুদান পাওয়ার আশায় বুক বেঁধে বসে আছে সনাতন ধর্মাবলম্বীদের হতদরিদ্র এ মহলটি।এখন অনুদান তো দূরের কথা, অনুদানের নামে যে টাকা নেওয়া হয়েছে, তাইই ফেরত অনিশ্চিত হয়ে গেছে। যোগাযোগ করা সম্ভব হচ্ছে না অনুদান বিষয়ে যোগাযোগ করা মুঠোফোন নম্বরেও। কষ্ট করে উপার্জিত টাকা প্রতারণা চক্র হাতিয়ে নেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে ভুক্তভোগী এ হতদরিদ্র মানুষগুলো। বলছিলাম উপজেলার বাঘইল দাশপাড়া গ্রামে অনুদানের প্রতিশ্রুতি দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া একটি ঘটনার কথা।সরেজমিনে গিয়ে জানা গেছে, ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি অপরিচিত নম্বর থেকে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল চক্রবর্তীর মুঠোফোনে স্থানীয় মন্দির এলাকায় ৫ জন হতদরিদ্র পরিবারের জন্য অনুদান বরাদ্দ হয়েছে বলে জানানো হয়। সূনীল চক্রবর্তী বাঘইল দাশপাড়া গ্রামের শ্রী শ্রী বারোয়ারী মাতৃ মন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্রকে জানান, উপজেলা পরিষদ থেকে দূর্গাপূজা উপলক্ষে নগদ ৪২০০ টাকা ও চাল-ডাল তেলসহ বেশ কিছু সরকারি অনুদান দেওয়া হবে। নিজ এলাকার ৫ জন বাসিন্দার জন্য বরাদ্দকৃত অনুদান গ্রহণ করতে উপজেলা পরিষদের একটি মোবাইল নম্বর প্রদান করে সেই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে সেই নম্বরে যোগাযোগ করলে আরো কিছু অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় পলাশ চন্দ্রকে। সেই প্রতারক চক্রের কথানুযায়ী উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হলে সেখান থেকে উত্তর আসে আপাততঃ অনুদান ফরম ফাঁকা নেই। বাড়তি অনুদান নিতে হলে ফরম ফিলাপ বাবদ ৬০০ টাকা করে দিতে হবে। পলাশ চন্দ্র নিজ এলাকার অন্যান্য দরিদ্র বাসিন্দাদের সঙ্গে অনুদানের ব্যাপারে কথা বললে ৩৬টি পরিবারের নিকট থেকে মোট ২১ হাজার ৬ শত টাকা উত্তোলন করে উর্ধ্বতন কর্মকর্তার দেওয়া বিকাশ নম্বরে (০১৮৮০-৩৪৬৬৬৫) সেই টাকা প্রেরণ করা হয়। টাকা দেওয়ার পরই প্রতারক চক্রের চিত্র রূপ নেয় ভিন্ন রূপে। টাকা প্রেরণের পরদিনই ওই একই নম্বর থেকে পুনরায় মুঠোফোনের মাধ্যমে সরকারি অনুদানের গাড়ি খুব শিগগিরই তাদের প্রাপ্য অনুদান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে দিন যায়, দিন আসে কিন্তু কোন অনুদানই এসে আর অপেক্ষমাণ ভুক্তভোগীদের হাতে পৌঁছায় না। টাকা লেনদেন করা উক্ত নম্বরটিও বন্ধ, কোনভাবেই সম্ভব হচ্ছেনা যোগাযোগ করা।এদিকে টাকা পাঠানোর পরদিনই নম্বরদাতা সূনীল চক্রবর্তীকে বিষয়টি জানালে তিনি নিশ্চিত করেন নম্বরটি ভুয়া। তিনি আরো জানান, নম্বরটি সঠিক কি না তা যাচাই করে জানাবো বলে নানান রকম তালবাহানা করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। এখন পর্যন্ত ভুক্তভোগীদের সঙ্গে তার কোনপ্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি। এভাবে কষ্টে উপার্জিত টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ায় ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগ করে জানিয়েছেন এ প্রতারণা চক্রের সঙ্গে পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল চক্রবর্তী সরাসরি জড়িত।ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শ্রী জয় চন্দ্র দাশ, ভারতী রাণী ও পারুল নামে কয়েকজন বলেন, ‘আমাদের ধর্মীয় উৎসব দূর্গাপূজায় উপজেলা থেকে অনুদান দেওয়া হবে বলে আমাদের কষ্টে উপার্জিত টাকা হাতিয়ে নিয়েছে। সূনীল চক্রবর্তী যে নম্বরে টাকা পাঠানোর পর থেকে নম্বরটি বন্ধ। অনুদান তো দূরের কথা, আমাদের থেকে নেওয়া টাকাটাও তারা কৌশলে হাতিয়ে নিয়েছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি ও আমাদের কষ্টের টাকা ফেরত চাই।’বাঘইল দাশপাড়া শ্রী শ্রী বারোয়ারী মাতৃ মন্দির কমিটির সভাপতি শ্রী পলাশ চন্দ্র বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল চক্রবর্তী আমাকে মুঠোফোনে ৫ জনের নামে অনুদান বরাদ্দ হয়েছে জানিয়ে উপজেলা পরিষদে যোগাযোগের একটি নম্বর দিলে সেখানে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী সেই অনুদান গ্রহণ করতে সরল মনে ৩৬ জনের থেকে ২১ হাজার ৬ শত টাকা উত্তোলন করে বিকাশে প্রেরণ করি। টাকা দেওয়ার পর থেকে ওই নম্বরটি বন্ধ পাচ্ছি। এদিকে সূনীল চক্রবর্তীর সঙ্গেও কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আমি চাই দরিদ্র এসব মানুষের টাকা ফেরত দেওয়া হোক এবং এমন প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’এ ব্যাপারে ঈশ্বরদী পূজা উদযাপন কমিটির সভাপতি সূনীল কুমার দাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয় দিয়ে অনুদানের কথা জানালে আমি দরিদ্রদের কথা ভেবে তাদের নম্বরটি দিয়েছি কিন্তু বুঝতে পারিনি এটা প্রতারক চক্র। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে। দেখা যাক কি হয়।’পাবনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাশ ভদ্রা বলেন, ‘বিষয়টি স্বল্প পরিসরে জানতে পেরেছি কিন্তু এত বড় প্রতারণা হয়েছে সেটা জানা ছিল না। এ ব্যাপারে সূনীল চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে দেখি কিছু করতে পারি কি না।’ঈশ্বরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, ‘দূর্গাপূজাতে কোন অনুদান দেওয়া হচ্ছে না। আর সমাজসেবা কার্যালয় থেকে কাউকে ফোনও করা হয়নি। এটা প্রতারক চক্রের কারসাজি হতে পারে। সকলকে সচেতন থাকার আহবান করছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার
ভোলায় সাংবাদিককে হত্যার হুমকি শ্রমিকলীগ নেতার

দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বরের স্টাফ রিপোর্টার ও ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম মুকুলকে (৩২) আগুনে পুড়িয়ে মারা Read more

বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান
বনের কাঠ পাচারে ব্যস্ত রাঙ্গুনিয়া, চাঁদের গাড়ি এখন পাচারের যান

রাঙ্গুনিয়ার অন্যতম ব্যস্ত সড়ক যেন এখন অবৈধ কাঠ পাচারের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। দিন–রাত অবিরাম ছুটে চলা দ্রুতগতির অবৈধ ‘চাঁদের Read more

কারও অসহায়ত্বের খবর পেলেই ছুটে যান ভূঞাপুরের সোহেল ক্ষ্যাপা
কারও অসহায়ত্বের খবর পেলেই ছুটে যান ভূঞাপুরের সোহেল ক্ষ্যাপা

'ভাবিনি আর কোনোদিন চোখে আলো দেখব। কিন্তু বিধাতা যেন রহমত হিসেবে পাঠালেন সোহেল ক্ষ্যাপাকে। তাঁর অর্থায়নে আমার চোখের দুটি অপারেশন Read more

ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি ভেঙে চলতি বছরের মার্চ থেকে পুনরায় শুরু করা ইসরাইলের সামরিক অভিযানে সাত লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সোমবার (৭ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগরকাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আগরকাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগরকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত আগর কাঠের ওজন ১৮৫ কেজি, যার মূল্য পাঁচ লক্ষ পঞ্চান্ন Read more

মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত ৪টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ১৯ জন সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন