পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান। হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পিছন থেকে আসা কাভার্ডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মোশফিকুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে থানা পুলিশ।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে Read more

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ
ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

ইসরায়েলি আগ্রাসন চালালে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর
ইসরায়েলি আগ্রাসন চালালে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা নাঈম কাশেম জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন যতক্ষণ চলবে, ইসরায়েলিরা যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন