আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে সড়ক নিরাপত্তা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ২৪ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লে: কর্নেল নাসের উদ্দিন লিয়ন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো.আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মাহবুব হোসেন, যমুনা সেতুর নিবাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাবেল ও টাঙ্গাইলে সড়ক ও জনপথের নিবাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী প্রমূখ।সড়ক নিরাপত্তার সভায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বক্তারা বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্ভীঘ্ন না ও আরামদায়ক করার লক্ষ্যে ঈদের আগের ৩দিন ও পরের ৩দিন মহাসড়কে ওভারলোড ট্রাক,কাভাড ভ্যান ও লরী চলাচল বন্ধ রাখা, মহাসড়কে চুরি ডাকাতি ছিনতাই মলমপাটি, চাঁদাবাজি কর্মকাণ্ডে পুলিশের টহলের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের টহল বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। ছাড়াও লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং অতিরিক্ত ভাড়া বন্ধে নেয়াসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

জীবনে সবারই প্রেম আসে। তবে কয়জনেরই বা প্রেমে সফল হয়। তবে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা কমবেশি সবাই বিভিন্ন ধরনের Read more

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়
প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সহজ জয়

৪৮তম ওভারে বোলিং করতে আসা সাইফ হাসানকে প্রথম বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা মারলেন মোহাম্মদ নবী। এই ছক্কাতেই আফগানিস্তানের Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ডাকাতির ঘটনায় মামলা নিল পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক পুলিশ সদস্যের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় দস্যুতা আইনে মামলা হয়েছে। রোববার (০১ জুন) রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি লিপিবদ্ধ Read more

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: ইনচার্জ কারাগারে
নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু: ইনচার্জ কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) Read more

ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২
ছিনতাই করে পালানোর চেষ্টা, স্থানীয়দের সহায়তায় আটক ২

চট্টগ্রামের সাতকানিয়ায় অটোরিকশাযোগে এক নারীকে অজ্ঞান করে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। পরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন