ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।তিনি জানান, ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ পড়তে পাড়বেন। প্রতিকূল আবহাওয়ায় প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসক এ কথা জানান।তিনি জানান, সংশ্লিষ্ট সবাই মিলে ঠিক করা হয়েছে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময়ের পরিবর্তন হবে।ডিএসসিসি’র প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা থাকবে। সবার জন্য ওযুখানাসহ মেয়েদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে।তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এ কারণে এখানকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের। ডিএসসিসি’র প্রশাসক আরও বলেন, নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদেরকে নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই। যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে নিরাপত্তায় ব্যাহত হয়-এমন কিছু সঙ্গে বহন করবেন না।জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসসএফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ক্রমাগতভাবে মাদক অপরাধ নিয়ন্ত্রণের প্রয়াস হিসেবে ৩ নারীসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ Read more

যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে এরপর ক্টোবর উইন্ডোর জন্য ভিন্ন পরিকল্পনা নিয়েছে দলটি। ওই সময় যুক্তরাষ্ট্রে Read more

বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব
বিদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল সৌদি আরব

সৌদিসহ বিদেশি কর্মীদের জন্য নতুন ভলান্টিয়ারি পেনশন এবং সেভিং প্রোগ্রাম চালুর ঘোষণা দিতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সবশেষ Read more

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষের হাট Read more

ইটনায় গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, আহত ৫০
ইটনায় গরু চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, আহত ৫০

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রুমান মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ Read more

যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত
যাত্রী রেখে চলে গেল ট্রেন: স্টেশন মাস্টার বরখাস্ত

কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ভুলের কারণে যাত্রী রেখে চলে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন। এতে করে শত শত যাত্রীদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন