ছামিনা বেগম (৫০) ও স্বামী ভোলা মিয়া (৫৫)। এই দম্পতি থাকেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা গোরকমন্ডল আবাসনে। এই দম্পতির পরিবারে এভাবেই বছরের পর বছর কোরবানির ঈদ পালন করে আসছেন।ঈদের দিন শনিবার দুপুর দুইটায় গোরকমন্ডল আবাসনে গিয়ে দেখা গেছে, ছামিনা বেগম পলিথিনের ব্যাগে করে ছাগলের ভুঁড়ি নিয়ে ঘরে ফিরছেন। ঠিক ওই সময় আবাসনের বাসিন্দা ছামিনা বেগম পলিথিন ব্যাগে কী জানতে চাইলে বলেন, ‘বাহে, এগুলো ছাগলের ভুঁড়ি।’ পাশের এক বাড়িতে চারটি খাঁশি (ছাগল) এর ভুঁড়ি পরিষ্কার করে দিয়েছি। তাই একটি ছাগলের ভুঁড়ি আমাকে দিয়েছে। গরীব মানুষ ঈদে কোরবানি দেয়াতো দূরের কথা, গরু কিংবা খাঁশির একটুকরো মাংস কিনে খাওয়ার সামর্থ নেই। ‘তোমরা (আপনি) বিশ্বাস করবেন কি না জানি না। আজ ঈদের দিন সকালে পরিবারের সবাই মিলে ডিম ভাজি ও আলুর ভর্তা দিয়ে খাবার খেয়েছি।’দুই স্বামী-স্ত্রী ঈদের নামাজ পড়ে আমি ছাগলের ভুঁড়ি পরিষ্কার করতে যাই এবং আমার স্বামী গরুর ছামরা ছাড়িয়ে দিতে যান। ‘তা আপনি স্বচোখে দেখলেন, ব্যাগে করে খাঁশি ছাগলের ভুঁড়ি নিয়ে আসলাম।’ আমার স্বামী একটু আগেই ঘরে ফিরেছেন। সকালের রান্না করা ডিম ভাজি ও আলুর ভর্তা দিয়েই স্বামী-স্ত্রী দুপুরের খাবার খান। এভাবেই তাদের ঈদের দিনটি কেটে যায়।ছামিনা বেগমের স্বামী ভোলা মিয়া জানান, ‘কী বলবো বাহে! যা দেখছেন তার সবই সত্য। এখানে লুকানোর কিছুই নেই। স্ত্রী ছাগলের ভুঁড়ি নিয়ে বাড়িতে ফিরেছেন। আমিও বাড়িতে পাশের আর একজনের গরুর ছামরা ছাড়িয়ে মাংস সাইজ করে দিয়েছি। এখনো তারা কিছু দেয়নি। তবে সন্ধ্যার পর হয়তো কিছু মাংস দিতে পারবেন। আমাদের প্রতি বছরেই এভাবেই ঈদ পালন করি।’আবাসনের পাশের ব্যারাকের বাসিন্দা হাসনা বেগম জানান, ‘আমার স্বামী গরুর ভুঁড়ি পরিষ্কার করে দিয়েছে। বিনিময়ে হাফ কেজি গরুর ভুঁড়ি দিয়েছে। সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করছি। ঈদে গরুর মাংস না জুটলেও গরুর ভুঁড়ি খেয়ে কোরবানির ঈদ কেটে যায় বাহে!’আবাসনের আরেক বাসিন্দা আছমা বেগম (৫৫) জানান, ‘এগুলো ছবি ও ভিডিও করে কী লাভ বাহে! ঈদের দিন সকালে কোন রকমেই ডাল ভাত খেয়ে খেয়েছি। আমাদের খাবারে জোটেনা, আবার মাংস কেনার টাকা পাবো কোথায়। এমনিতে আয় রোজগার কমেছে। গরীব মানুষ কোন রকমেই খেয়ে না খেয়ে জীবনযাপন করে আসছি। দেখছেন না যে ঘরে থাকি, তাও বৃষ্টি আসলেই পানিতে বিছানা পত্র ভিজে যায়। কেউ দেখে না হামারগুলার দুঃখ কষ্ট।’একই কথা জানান, আব্দুল গফুর ও শাপলা বেগমসহ অনেকেই।আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে গোরকমন্ডল আবাসনে ৫২টি পরিবার বসবাস করছেন। এর মধ্যে ১০টি পরিবার হিন্দু সম্প্রদায়ের।৪২টি পরিবারের লোকজন কোরবানি ছাড়াই পালন করছে ঈদ। এসব বাসিন্দাদের মাথাগোঁজার ঠাঁই না থাকায় সরকার আবাসনে থাকার সুযোগ করে দিয়েছে। মূলত আবাসের প্রতিটি বাসিন্দা নিম্ন আয়ের মানুষজন হওয়ায় তাদের সামর্থ নেই পশু কোরবানি দেওয়ার। ফলে প্রতি বছর ঈদে ওই আবাসনের থাকা নারী-পুরুষসহ শিশুরা বঞ্চিত হচ্ছে ঈদ আনন্দ থেকে। এই চিত্র উপজেলার চরগোরকমন্ডল আবাসন, ফুল সাগর আবাসনসহ গুচ্ছগ্রামগুলোতে।গোরকমন্ডল আবাসনের সভাপতি আব্দুল মোন্নাফ জানান, ‘আমরা যারা আবাসনে বসবাস করছি, তারা সবাই দরিদ্র পরিবার। আবাসে দুই যুগ কেটে গেল, কেউ কোন দিন কোরবানি দিতে পারেনি। এমনকি স্ত্রী সন্তানকে নতুন কাপড় কিনে দেওয়ারও সামর্থ্য নেই। আমরা অনেক কষ্ট করে এখানে বসবাস করছি। সবাই দেখলেন। আজ একটা ঈদের দিন সারাদিন গেল, কেউ একটুকরো গরুর মাংস বা খাঁশির মাংস মুখে দিতে পারেনি। রাতে হয়তো কেউ গরুর ভুঁড়ি ও ছাগলের ভুঁড়িসহ বয়লারের দুই টুকরো মাংস জোটাতে পারে। আবার অনেকের ভাগ্যে নাও জুটতে পারে।’নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছেন আলী ও গোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল জানান, ‘আবাসনের বাসিন্দারা প্রত্যেকেই দরিদ্র পরিবার। প্রতি বছরের ন্যায় এবছরও দরিদ্র পরিবারগুলোর জন্য ঈদের উপহার হিসেবে ১০ কেজি করে চাল সরকারের পক্ষ থেকে আবাসনের প্রত্যেকটি পরিবারকে দেওয়া হয়েছে। তবে আসলেই আবাসনে থাকা পরিবারগুলোর গরুর মাংস কিংবা খাঁশির মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। সেক্ষেত্রে সরকার অথবা বিত্তবানরা এগিয়ে আসলে অন্তত কোরবানি ঈদে মাংস থেকে পারতেন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বর্ষীয়ান সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই
বর্ষীয়ান সাংবাদিক রুকুনউদ্দৌলাহ আর নেই

যশোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর।শুক্রবার (২২ Read more

গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় খাদ্যের প্রলোভন দেখিয়ে ১০২ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় মানবসভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনিদের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক Read more

দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

বাঘাইছড়িতে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
বাঘাইছড়িতে পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার Read more

সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সোনারগাঁওয়ে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন