ঈদুল আজহার তৃতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একইসঙ্গে ঈদুল আজহার দ্বিতীয় দিন কোরবানি করা পশুর বর্জ্য দ্রুত অপসারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।রোববার (০৮ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেন, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ মোট ৩ দিন ধরে কোরবানি হয়ে থাকে। সেই অনুযায়ী দ্বিতীয় দিনেও পশু কোরবানি হয়েছে এবং স্বাভাবিকভাবেই সেদিনও বর্জ্য তৈরি হয়েছে।তিনি বলেন, ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করা পশুর বর্জ্য নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি দ্বিতীয় দিনের কোরবানি করা পশুর বর্জ্য। তবে অনেকেই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি না করলেও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়েছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিনেও চলমান থাকবে।এর আগে ঈদের দিন দিবাগত রাতে আসিফ মাহমুদ এক পোস্টে উল্লেখ করেন, সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।তিনি বলেন, ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদ আনন্দ বিসর্জন দিয়ে সুন্দর করেছেন আমাদের ঈদ উদযাপন। এজন্য পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।উল্লেখ্য, ধর্মীয় দিক থেকে ঈদুল আজহার তৃতীয় দিনও কোরবানি করা যায়। তাই সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর পক্ষ থেকে ঈদের তৃতীয় দিনেও বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন
শিশুর ময়নাতদন্ত করায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের কর্ণফুলীতে নিখোঁজ মোহাম্মদ জিহাদ (১০) নামে এক শিশুর মৃত্যুর ময়নাতদন্তকে কেন্দ্র করে থানার ওসির শাস্তি দাবিতে মানববন্ধন করেছে শিশুটির Read more

সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা
সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা

বারান্দায় সহজে বেড়ে ওঠে পুদিনাগাছ। অনেকে বোতলে রাখেন, তাতেও দিব্যি বেড়ে উঠে। আর বাজারে তো হাতের নাগালেই পাওয়া যায়। এই Read more

চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল
চলমান বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে হামলার ইঙ্গিত দিল ইসরায়েল

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। ইরানে বিক্ষোভকে দেশটির জনগণের ‌‌‘‘স্বাধীনতার সংগ্রাম’’ বলে অভিহিত করে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন Read more

নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত-৪০

নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুরে বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রোববার Read more

গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে 'তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন