পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।তবে ঈদের পর অফিস খোলার মাত্র এক দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে।আগামীকাল তারা কর্মস্থলে যোগ দেবেন।সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সখীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে দিলরুবা আক্তার জুই (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন
ঢাকার পল্লবীতে কমিউনিটি সেন্টারে আগুন

রাজধানীর পল্লবী এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ৬ তলায় আগুনের সুত্রপাত Read more

হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ
হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল দেশ, ভাঙচুর-অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়েছে সারা দেশ। পাহাড় থেকে সমতল হাদির Read more

জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে
জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবেন এমবাপ্পে

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। মূলত অসুস্থতার কারণেই রিয়ালের হয়ে মাঠে নামেননি Read more

হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০
হাসনাতের ওপর হামলা: গাজীপুরে রাতভর অভিযানে আটক ৭০

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। এতে Read more

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন