কোরবানির ঈদের আনন্দের রেশ তখনো কাটেনি। ঈদের চার দিন পর ছিল অটোরিকশা চালক জানে আলমের একমাত্র মেয়ের বিয়ের দিন। মেয়ের বিয়ের স্বপ্নে বিভোর বাবা শেষ মুহূর্তের কেনাকাটা ও প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে তিলতিল করে গড়ে তুলেছিলেন আয়োজন। কিন্তু সেই স্বপ্ন, সেই প্রস্তুতি—সব পুড়ে ছাই হয়ে গেল এক ঝলকে আগুনে।শনিবার (৭ই জুন) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় জানে আলমের সবকিছু। আগুনের তাপ আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল—কোনোভাবে পরিবারের সদস্যদের নিয়ে বের হতে পারলেও বাঁচাতে পারেননি কষ্টে জমানো টাকাপয়সা, গয়নাগাটি কিংবা মেয়ের বিয়ের সাজসরঞ্জাম।আগুনে দগ্ধ হয়েছেন জানে আলম নিজে এবং তার মেয়ে নাসরিন আক্তার। সেই মেয়েই, যার বিয়ের গায়ে হলুদের গান শোনার কথা ছিল আজ কিংবা কাল, সে আজ শুয়ে আছে নিঃসঙ্গ আর পোড়া শরীর নিয়ে।কান্না চেপে রেখে জানে আলম বলেন, ‘ঈদ করতে পারিনি ঠিকঠাক, সবটুকু মন দিয়ে মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। ধারদেনা করে সব কিনেছি। এখন কিছুই রইল না। আগুন আমার সবকিছু কেড়ে নিয়েছে।’প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত।স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, ‘ভোরে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দৌড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও তখন পর্যন্ত জানে আলমের ঘরের কিছুই অবশিষ্ট ছিল না। চোখের সামনে তার সব শেষ হয়ে গেছে।’এদিকে আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মো. ইউসুফ সময়ের কন্ঠস্বরকে বলেন, খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল: এরদোয়ান
মধ্যপ্রাচ্যে শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল: এরদোয়ান

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের Read more

মেরিন ড্রাইভে আবারও ভাঙন, ঝুঁকিতে দুই হাজার পরিবার
মেরিন ড্রাইভে আবারও ভাঙন, ঝুঁকিতে দুই হাজার পরিবার

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলজুড়ে উত্তাল সাগর আর অস্বাভাবিক জোয়ারে তীব্র ভাঙনের মুখে পড়েছে দেশের অন্যতম পর্যটন রুট- Read more

বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশনে হাবিপ্রবি শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি Read more

মাধবদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান
মাধবদী বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক দোকান

নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী মাধবদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। একটি দোকান থেকে Read more

গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক
গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক

সঞ্চয় ও ডিপিএস এর নামে কমপক্ষে ২৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন