দেশের বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই হ্যাকার গ্রুপ একটি পোস্ট দেয়।হ্যাকাররা পোস্টে লেখেন, ‘পেজটি এমএস ৪৭০এক্স দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এছাড়া আরও কয়েকটি পোস্ট দেয়া হয় পেজটি থেকে।ইসলামী ব্যাংকের ফেসবুকে পেজটিতে নাম পরিবর্তন করা না হলেও পেজের নিক নাম পরিবর্তন করে হ্যাকারদের নামা রাখা হয়েছে। তবে প্রোফাইল ও কাভার ফটো বদলে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।হ্যাকাররা পেজে দেওয়া বার্তায় বলেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগির তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’ এর নাম উল্লেখ করা হয়েছে।এদিকে ঘটনাটির পর ব্যাংকের গ্রাহকসহ জনসাধারণের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অবশ্য এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা বিঘ্নিত হওয়ার কোনো খবর মেলেনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার
চিকিৎসককে হেনস্তার প্রতিবাদ করায় নারীকে মারধর বিএনপি নেতার

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্লাবন হালদারের চিকিৎসা মনঃভূত না হওয়ায় হেনস্তা করেছে উপজেলা বিএনপির এক Read more

আপনারা বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: ধর্ম উপদেষ্টা
আপনারা বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করুন: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আপনারা যারা পূজার্থী, Read more

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা
কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। ভোরের আকাশে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ভেজা শিশিরের গন্ধ মিলিয়ে Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক
যশোরে সাড়ে ৬ কোটি টাকার ডায়মন্ড সহ ভারতীয় নাগরিক আটক

যশোরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  ডায়মন্ডের আনুমানিক Read more

ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়তেই আছে। ইপিজেডের সাপ্লাই পানি পান করে রেনেসাঁ, নাকানো, এ্যাবা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন