ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিয়েছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করে তিনি ইসলামী আন্দোনে যোগ দেন। এ সময় ইসলামী আন্দোলনের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে গত ৯ ডিসেম্বর তিনি ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্য ফরম পুরন করেন।জানা যায়, আবদুর রউফ তালুকদার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। টানা চারবার বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় ২০১৬ সালে তাকে দল থেকে বহিস্কার করা হয়। আবদুর রউফ তালুকদার ও তার কর্মী সমর্থকদের প্রত্যাশা ছিল তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নতুন কমিটিতে স্থান দেওয়া হবে। দফায় দফায় বৈঠক হলেও সমঝোতা না হওয়ায় ২০২৫ সালে গঠিত উপজেলা বিএনপির নতুন কমিটিতে তিনি ও তার সমর্থকরা স্থান পান নি। গত ১৯ নভেম্বর সমাবেশ করে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র এমপি পদে প্রার্থীতা ঘোষনা করেন তিনি। সেই লক্ষেই তার কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারনা চালিয়ে আসছিলেন। হঠাৎ গত কয়েকদিন ধরেই গুঞ্জন উঠে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে এই আসনে ৮ দলীয় জোটের প্রার্থী হবেন আবদুর রউফ তালুকদার। অবশেষে শনিবার বরিশাল গিয়ে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের হাত ধরে দলে যোগ দেন বিএনপির এই সাবেক নেতা। তবে প্রার্থীতা নিয়ে কোন কথা বলেন নি ইসলামী আন্দোলনের নেতারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির বকশীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘আবদুর রউফ তালুকদার ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। তবে নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তের আগে কোন মন্তব্য করতে চাই না।’ এ ব্যাপারে জানতে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি
বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিবে: ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রস্তুতি এখনো পুরোপুরি শুরু না হলেও, ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। আগামী জুনে প্রথমবারের Read more

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা
বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই Read more

পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো
পরের বিশ্বকাপেও মেসিকে দেখতে চান রোনালদো

কাতার বিশ্বকাপ জেতার পর অনেকেই ধারণা করেছিলেন লিওনেল মেসি অবসর নেবেন। তবে সে পথে হাঁটেননি মেসি। দেশের হয়ে নিয়মিত খেলে Read more

কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন
কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে স্বামীকে ছাড়ানোর হুমকি দেওয়া তামান্নার আগাম জামিন

চট্টগ্রামের কুখ্যাত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন তামান্নার ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে জামিন কেনার’ ঘোষণা নতুন করে আলোচনার Read more

প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
প্রকাশ্য মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। মানুষ যার যার কাজে বেরিয়ে পড়ছিল। রাজশাহীর ঘোড়ামারা এলাকার রাস্তাগুলো তখনো ব্যস্ত হয়ে ওঠেনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন