মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির পুত্র জেনারেল মুহুজি কাইনেরুগাবা।বুধবার মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, উগান্ডা যদিও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের দ্রুত অবসান চায়, তবে ইসরায়েল যদি কখনো অস্তিত্ব সংকটে পড়ে বা পরাজয়ের সম্মুখীন হয়, তবে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। কাইনেরুগাবা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো আলোচনা উগান্ডাকে সরাসরি যুদ্ধের ময়দানে টেনে আনবে এবং সেই যুদ্ধে তারা ইসরায়েলের পক্ষ হয়েই লড়বেন।জেনারেল কাইনেরুগাবার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চল এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। বিশেষ করে সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং তার জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক মহল যখন চরম উদ্বেগের মধ্য দিয়ে সময় পার করছে, তখন উগান্ডার এই অবস্থান ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।কাইনেরুগাবা তার বার্তায় বিশ্ববাসীর ক্লান্তির কথা উল্লেখ করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে কোনো আপস না করার ইঙ্গিত দিয়েছেন।ইসরায়েলের প্রতি উগান্ডার এই বিশেষ অনুরাগের পেছনে ঐতিহাসিক ও ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। কাইনেরুগাবা সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাটান ‌‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি বিশেষ মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।প্রসঙ্গত, ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধারের দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে নিহত হয়েছিলেন ইয়োনি নেতানিয়াহু। সেই ঘটনার পর থেকে ইসরায়েলের সঙ্গে উগান্ডার এক ধরনের আত্মিক যোগাযোগ গড়ে ওঠে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  ১ দিনের ব্যবধানে ওয়াসিম( ২৭) নামে এক যুবকের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে  উপজেলার চৌডালা ইউনিয়নের Read more

সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস
সামান্থা জারা নিভা জাবীনরা এনসিপির নয় বাংলাদেশের রত্ন: সারজিস

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রী ড, তাসনিম জারা, সামান্থা Read more

চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত সকাল ১০টায়
চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান, জামাত সকাল ১০টায়

১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। ঈদের জামাত অনুষ্ঠিত হবে Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরাইলের হামলা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। কিছুক্ষণ আগে এ হামলা হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংক্ষেপে প্রচারিত ঘোষণায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন