যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই বছর ধরে সংঘাতরত ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।গতকাল বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “আমি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরায়েলও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”ইসরায়েল-হামাস যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ব্যাপারটি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমরা (এ যুদ্ধের) মধ্যস্থতাকারীরা এই মর্মে ঘোষণা করছি যে আজ রাতে গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সমস্ত শর্ত ও বিধান বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের জেরে গাজায় যুদ্ধের অবসান ঘটবে, সমস্ত ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিরা মুক্তি পাবে এবং গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আর কোনো বাধা থাকবে না। চুক্তির বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে ঘোষণা করা হবে।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের Read more

সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা
সিরিজ খেলতে বাংলাদেশে এলেন পাকিস্তানের ক্রিকেটাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ (বুধবার) সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। অধিনায়ক সালমান আলি আগাসহ Read more

সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান
সীমান্তে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের কাছে ৫৪ আফগানকে গুলি করে হত্যা করেছে পাকিস্তান সেনাবাহিসী।পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে Read more

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক
মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ২৭ বছর বয়সী চন্দ্রশেখর পোল নামে এক ভারতীয় শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার Read more

এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি
এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি

ব্যাপক বিক্ষোভের পর নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমস জানিয়েছে, গতকালের তুলনায় আজকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন