রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে।সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি উপসাগরীয় এ দেশকে “মহান মিত্র” আখ্যা দিয়ে বলেন, কাতারকে তাদের অবস্থানের কারণে “কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক” থাকতে হবে।রোববার নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, “কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাদের শব্দচয়নেও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি, তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে।”সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “তাহলে ইসরায়েলসহ সবাইকে সতর্ক থাকতে হবে। যখন আমরা আক্রমণ করি, তখন সাবধান থাকা জরুরি।”গত শুক্রবার নিউইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারি দূতাবাসের উপপ্রধানের ভাষ্য, ওই বৈঠক ছিল “খুব সফল।”এর আগে মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় পুরো অঞ্চলসহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে।এর আগে কাতারে হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারও স্বার্থে কাজে আসছে না। এ প্রসঙ্গে তিনি জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে বলেছেন।তবে কাতার বলেছে, তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই, যখন হামলা চলছিল। সেই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।এদিকে দোহায় হামলার কারণে যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে। মূলত কাতারই যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে ‘ব্লকেড’, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ Read more

আশির দশকের কৃষি
আশির দশকের কৃষি

Source: রাইজিং বিডি

টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ জুন, ২০২৫)

ফিফা ক্লাব বিশ্বকাপে আজ সোমবার (২৩ জুন) সকালে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও Read more

ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭
ক্যাসিনো সম্রাট মোশাররফসহ আটক ৭

গাজীপুরের শ্রীপুরে পুলিশের যৌথ অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোশাররফকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল ) রাত সাড়ে দশটার দিকে Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার (২০২৫-২০২৬) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত আবেদনের সুযোগ দিয়েছে Read more

ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে টপ সয়েল কাটার দায়ে দুইজনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে আবাদি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রির দায়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ট্রাক্টর জব্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন