অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে এ অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম অনুযায়ী ম্যাচে ০-২০ ব্যবধানে কারিগরি হার যুক্ত হয়েছে জর্ডানের নামের পাশে।জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না। নির্ধারিত সময়ে দলটি কোর্টে না নামায় নিয়ম অনুযায়ী ম্যাচটি ইসরায়েলের অনুকূলে দেওয়া হয়।এর প্রভাব পড়েছে গ্রুপ ‘সি’-এর পয়েন্ট টেবিলেও। ইসরায়েল দুই ম্যাচে দুই জয় নিয়ে এখন শীর্ষে। অন্যদিকে, টানা দুই ম্যাচে হারে গ্রুপের তলানিতে আছে জর্ডান।এই গ্রুপের অন্য দুই দল ডমিনিকান রিপাবলিক ও সুইজারল্যান্ড। ডমিনিকানদের একটি জয় আছে, আর সুইজারল্যান্ড এখনো জয়শূন্য।কিন্তু জর্ডানের এই সিদ্ধান্ত শুধু পয়েন্ট টেবিলেই নয়, আলোড়ন তুলেছে ক্রীড়াক্ষেত্রে রাজনীতির ছায়া নিয়ে। ফিবা নিয়ম অনুযায়ী ফল দেওয়া হলেও, এই পদক্ষেপের কূটনৈতিক তাৎপর্য অনেক বেশি।আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এটি অবশ্য নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায়, বিশেষ করে অলিম্পিক কিংবা বিশ্বকাপ পর্যায়ে, কিছু দেশ রাজনৈতিক বিবেচনায় প্রতিপক্ষ দলকে বয়কট করেছে।বিশ্বমঞ্চে জর্ডানের এমন অবস্থান কেবল খেলাধুলার নয়, বরং এক ধরনের বার্তা। এখন দেখার বিষয়, ফিবা এ বিষয়ে ভবিষ্যতে কী অবস্থান নেয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পন্টুন থেকে পড়ে যুবক নিখোঁজ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৫ জুন) দিবাগত রাত Read more

বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার
বিশ্ববাজারে ফের চাঙা স্বর্ণের বাজার

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানিতে মার্কিন প্রেসিডেন্টের ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকির প্রেক্ষিতে বিশ্ববাজারে সোমবার (১৪ জুলাই) ৩ Read more

কোরবানির গরু বাড়ি আনার পথে নদীতে পড়ে যুবকের মৃত্যু
কোরবানির গরু বাড়ি আনার পথে নদীতে পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানির গরু বাড়িতে নিয়ে আসার পথে নদীতে ডুবে কবির খাঁন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ জুন) Read more

ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩
ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩

ভোলার তজুমুদ্দিনে এক প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ
ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ

ভোলার চরফ্যাশনে পর্যটন দ্বীপ ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে বনবিভাগের জায়গা দখল করে ভিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন