ভারতের উত্তরাখণ্ডে ফের প্রকৃতির ভয়াবহ রূপ। বৃহস্পতিবার রাতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টিতে পাহাড়ি রাজ্যের দুই জেলা রুদ্রপ্রয়াগ ও চামোলিতে ব্যাপক ধস নামে। প্রবল স্রোতে নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে, মুহূর্তে ভেসে গেছে বহু ঘরবাড়ি। অলকানন্দা ও মন্দাকিনী নদীর পানি বিপসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। রুদ্রপ্রয়াগের হনুমান মন্দির প্লাবিত হয়েছে, বাসুকেদার অঞ্চলে অনেক বাড়িঘর ধসে পড়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেক মানুষ। চামোলির দেবাল এলাকায় এক দম্পতি পানির স্রোতে ভেসে গেছে, এখনো তাদের কোনো খোঁজ মেলেনি। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা বাহিনীকে, তবে পাহাড়ি রাস্তা ভেঙে যাওয়ায় তাদের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটে জানিয়েছেন, তিনি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে আনার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় আগামী দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশী, বাগেশ্বরসহ একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ইতোমধ্যেই বহু বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ও পানীয় জলের ব্যবস্থা ব্যাহত হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, পাহাড়ি রাস্তায় ধস নামায় বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু গ্রামে খাদ্যসামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। রাজ্য সরকার জানিয়েছে, ক্ষতির প্রাথমিক হিসাব এখনো স্পষ্ট নয়, তবে অন্তত কয়েকজন নিহত হয়েছেন এবং বহু পরিবার নিখোঁজ ও গৃহহীন। পাহাড়ি অঞ্চলে আরও বৃষ্টি নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়

ফুটবলে ছেলেরা যখন খুঁজছে ছন্দ, তখন মহাদেশের সেরা মঞ্চে আলো ছড়াল ব্রাজিলের মেয়েরা। কোপা আমেরিকার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে Read more

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি Read more

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা
আগামীকাল শনিবার কিশোরগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামীকাল শনিবার (২৬ জুলাই) কিশোরগঞ্জে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে Read more

বরগুনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান
বরগুনায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

বরগুনার পাথরঘাটায় সড়কে পরিবহন শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন