ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রোববার (০৪ মে) সকালে এই হামলার ঘটনায় তেল আবিবের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলের প্রধান বিমানবন্দর হিসেবে পরিচিত বেন গুরিয়ান টার্মিনালের কাছে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটির বিস্ফোরণে চারজন আহত হয়েছে। এছাড়া আরও দুজন বাংকারে পালানোর সময় আঘাত পেয়েছে।ঘটনার সময়কার বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় তেল আবিবের বিমানবন্দরের কাছাকাছি সড়কে আতঙ্কিত গাড়িচালকেরা যানবাহন থামিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। একপর্যায়ে একটি বস্তু আছড়ে পড়ার পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। তবে এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।হামলার পর পরই ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজাতে শোনা যায়। এবং বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জানান, যে আমাদের আঘাত করবে, আমরা তাকে সাতগুণ জবাব দেব।অন্যদিকে, হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ইসরায়েলের বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। আমাদের হামলা চলবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয়।ইসরায়েলি বিমানবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হওয়ার কারণ তদন্ত করছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা যায়, বিস্ফোরণের ফলে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হয়েছে।হুথি গোষ্ঠী দীর্ঘদিন ধরে গাজায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যদিও সাধারণত এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার কারণে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫

যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।ক্রিকেট৪র্থ যুব ওয়ানডেবাংলাদেশ–আফগানিস্তানসরাসরি, সকাল ৯টা,টি Read more

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক
তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড Read more

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। তবে কোনো ধরনের পাঠদান বা Read more

বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি
বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেছেন, ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি আগামী বছরগুলোতে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে Read more

লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

পার্বত্য বান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও পর্যটন মালিক সমিতির যৌথ সহায়তায় পর্যটন বিষয়ক ৫ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন