মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত ‘গাজায় শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের’ ওপর লেখা তার প্রবন্ধের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। পুরস্কার পাওয়ার পর সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, আমি এইমাত্র পুলিৎজার পুরস্কার জিতেছি। এটা আশার বার্তা হয়ে উঠুক। এটি একটি গল্প হোক।আবু তোহা আরেক ফিলিস্তিনি কবি রেফাত আলআরির প্রতি শ্রদ্ধা জানিয়েই এ কথা বলেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলের এক হামলায় আলআরি নিহত হন। আলআরির লেখা শেষ কবিতার শিরোনাম ছিল ‘যদি আমাকে মরতেই হয়, তবে এটি একটি গল্প হোক’।সোমবার (০৫ মে) সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার বিজয়ী সংবাদমাধ্যমের নাম ঘোষণা করা হয়। চলতি বছর এই পুরস্কারে ভূষিত হয়েছে রয়টার্স, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া শুরু হয়।সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্যও এই পুরস্কার দেওয়া হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করে।চলতি বছর ব্রেকিং নিউজের জন্য সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। গত বছরের ১৩ জুলাই তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর প্রচার করে পুরস্কার পেয়েছে তারা।সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। অপরদিকে নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার পুরস্কার জিতে নিয়েছে। বিশ্লেষণমূলক প্রতিবেদন শাখায় এ বছর পুলিৎজার পেয়েছেন নিউইয়র্ক টাইমসের আজম আহমেদ ও ক্রিস্টিনা গোল্ডবাম এবং প্রদায়ক ম্যাথিউ আইকিনস।স্থানীয় সংবাদ শাখায় পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস ও বাল্টিমোর ব্যানার। আফ্রিকার দেশ সুদানের সংঘাত নিয়ে সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায়ও পুলিৎজার পেয়েছে নিউইয়র্ক টাইমস।চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং বিশ্বের বিভিন্ন স্থানে এই ভয়াবহ মাদকের কার্যক্রম নিয়ন্ত্রণ করার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের কারণে চলতি বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অপরদিকে গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোতে জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের কারণে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (০৪ ডিসেম্বর) রাতে Read more

দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জে ৫ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ Read more

মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫ ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকা অবরুদ্ধ
মুন্নী সাহা ও তার স্বার্থসংশ্লিষ্ট ৩৫ ব্যাংক হিসাবে ১৮ কোটি টাকা অবরুদ্ধ

আদালতের নির্দেশে সাংবাদিক মুন্নী সাহা এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত Read more

১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও
১৫ দিন আগে স্বামী হারানো রিনার ঘরেই চোরের হানা, ৪ গরু উধাও

স্বামীকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি রিনা আক্তার। এরই মধ্যে নেমে এলো নতুন বিপর্যয়। গভীর রাতে চোরের দল তুলে Read more

সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন
সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় প্রতিমা বিসর্জন

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদশমী। দেবীর বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। নওগাঁয় Read more

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ।বুধবার (২১ মে) সকালে পৌরসভার মুলবাড়ী তালুকদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন