ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইসরাইলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইফা এবং তেলআবিবের উপকূলীয় এলাকা জাফায় ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ খবর নিশ্চিত করেন।বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরাইল অধিকৃত হাইফায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা একে প্রতিহত করতে ব্যর্থ হয়’।তিনি বলেন, ‘এ হামলার ফলে হাইফা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ইসরাইলি গোপন আশ্রয়ে যেতে বাধ্য হয়’।ইয়াহিয়া সারি জানান, ‘আমাদের ড্রোন ইউনিটও জাফা শহরে একটি কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছে’। তবে এই হামলার ক্ষয়ক্ষতি বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।ইয়েমেনি সামরিক মুখপাত্র এ সময় স্পষ্ট করে বলেন, ‘আমাদের জনগণ গাজার ওপর চলমান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চালিয়ে যাবে। এটি আমাদের জাতীয় ও নৈতিক দায়িত্ব’।ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এর আগেও বহুবার লোহিত বা ভূমধ্যসাগর অভিমুখে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সম্প্রতি সরাসরি তেলআবিব ও হাইফার মতো অঞ্চলে ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই আঞ্চলিক সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা
চুয়াডাঙ্গায় নির্বিচারে অতিথি পাখি শিকার, বিলুপ্তির শঙ্কা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া-শ্রীরামপুর সড়কের পূর্ব পাশে বিস্তৃত চেচোগাড়ি বিল একসময় ছিলো অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থল। হাসাদাহ, সুটিয়া ও শ্রীরামপুর Read more

চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ
চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ

আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'দুর্নীতি যারা Read more

হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী
হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন  Read more

‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান
আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ: আরশ খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। তাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন