মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল।সিবিএস জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এই পরিকল্পনা অনুমোদন করা হয়। তবে এক শীর্ষ গোয়েন্দা সূত্র তাদেরকে জানায়, ট্রাম্প ইরানকে শেষবারের মতো সুযোগ দিতে চাচ্ছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে। সেই কারণে তিনি এখনো হামলা চালানোর নির্দেশ দেননি।বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি’। এ বক্তব্যের দ্বারা ইঙ্গিত করে যে বিষয়টি এখনো বিবেচনার স্তরে রয়েছে।এর আগে সিবিএস আরও জানিয়েছিল, ট্রাম্প ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় (যেটি একটি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র) সরাসরি হামলার বিষয়েও চিন্তা করছেন।এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সম্প্রতি জানিয়েছিল যে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেছেন, ইরান ‘খুব কাছাকাছি’ চলে এসেছে পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে।চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ‘গোয়েন্দা সংস্থা এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচিটি স্থগিত করেছিলেন, তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি।’এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না।’ তিনি নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!

সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন Read more

মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু 
মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে পৃথক দুটি ঘটনায় দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে Read more

দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা
দুধের শিশুকে নিয়ে এসএসসি পরীক্ষায় মা

পাবনার সুজানগরে মাত্র ৪ মাস বয়সি দুধের শিশুকে বাইরে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় বসেছেন মা মোছা. মিতা Read more

উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত
উদ্ধার অভিযানে বাধা দিতে চায় না তেল আবিব, ইরানে ইসরায়েলি হামলা স্থগিত

ইরানে নিখোঁজ মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে চলমান তল্লাশি অভিযানের স্বার্থে ওই নির্দিষ্ট এলাকায় বিমান হামলা স্থগিত করেছে ইসরায়েল। সিএনএন, এপি Read more

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত
ইয়েমেনে ইসরাইলের ব্যাপক হামলায় ৮ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলের বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক Read more

মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
মেয়ে জাইমাকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘প্রোজেক্ট হেল মেরি’ সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও ছিলেন। শুক্রবার (৩ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন