যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ ভোগান্তি নিরসনে দুই দেশের নেতৃত্বকে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে নিজেদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।সোমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন উরসুলা। সেখানে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ প্রেসিডেন্ট বলেন, “(এ যুদ্ধের কারণে) বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং ইতোমধ্যে তেল-গ্যাসের দাম, ব্যবসা-বাণিজ্য এবং আমাদের সমাজে তার প্রভাব আমরা স্পষ্টভাবে অনুভব করছি।”“এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন আলোচনা ও কূটনৈতিক পন্থায় একটি সমাধানে পৌঁছাই এবং তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাই।”সংবাদ সম্মেলনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের হামলাকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন উরসুলা ভন ডার লেন।উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ।সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে  সভাপতি Read more

মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
মুন্সিগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের আরও এক আরোহী।বৃহস্পতিবার Read more

আরও ১৩ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা
আরও ১৩ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

দেশের চলমান পরিস্থিতিতে আরও ১৩টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৩ জুলাই) বিকেল Read more

‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক
‘মিনি ঘর’ থেকে ৩ জোড়া ‘কপোত-কপোতী’ আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আলোচিত একটি হোটেলে অভিযান চালিয়ে ৬ জন প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয় প্রশাসন। এর Read more

সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
সুনামগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপর ২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন