ইরান যুদ্ধ আরও বিস্তারের আশঙ্কার মধ্যে ইসরায়েলের নতুন অবস্থানের ইঙ্গিত মিলেছে। ইরানে মার্কিন স্থল অভিযান হলে তাতে অংশ নেবে না তেল আবিব—এমন ইঙ্গিত দিয়েছে দেশটির গণমাধ্যম। এতে যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধের বাড়তি চাপ ও কৌশলগত ঝুঁকি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর বলছে, মার্কিন বাহিনী ইরানে কোনও স্থল অভিযান চালালে তাতে ইসরায়েল অংশ নেবে না বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, তখন তেল আবিবের এই অবস্থান সামনে এসেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ গত রোববার জানায়, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ‘ইসরায়েলি সেনারা সেটাতে অংশ নেবে না’, অর্থাৎ এ ধরনের অভিযান পুরোপুরি যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপরই ছেড়ে দেয়া হবে।এই প্রতিবেদন এমন সময়ে এলো, যখন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্প প্রস্তুত করছে বলে জানা গেছে। তবে হোয়াইট হাউস এখনও প্রকাশ্যে নিশ্চিত করেনি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনও সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন কি না।এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তারা ভয়াবহ পাল্টা আক্রমণের মুখে পড়বে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থলবাহিনী পাঠায়, তাহলে মার্কিন সেনাদের ‘আগুনে পুড়িয়ে দেয়া হবে’ বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে।সামরিক বিশ্লেষকেরা সতর্ক করেছেন, ইরানে স্থল অভিযান চালানো হলে তা ভিয়েতনাম যুদ্ধের মতো বড় কৌশলগত ভুল হতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেন, ‘ভিয়েতনাম যুদ্ধ দেখিয়েছে, কীভাবে আকাশযুদ্ধ ধীরে ধীরে স্থলযুদ্ধে পরিণত হয়।’তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধেও একই ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আগামী ১০ দিন পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ধারণ করবে।এদিকে চ্যানেল ১২-এর এই প্রতিবেদন যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, বিশেষ করে ‘আমেরিকা ফার্স্ট’ ও যুদ্ধবিরোধী মহলে। তাদের অভিযোগ, ইসরায়েল নিজে স্থল যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল যুদ্ধে ঠেলে দেয়া হচ্ছে।সমালোচকেরা বলছেন, যে যুদ্ধ ইসরায়েলের স্বার্থে শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে, তার ঝুঁকি এখন মার্কিন সেনাদের কাঁধে চাপানো হচ্ছে। একজন প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তার চেয়ে আমরা ইসরায়েলেই স্থল অভিযান চালিয়ে তাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নেই এবং আমাদের অর্থ ফিরিয়ে আনি না কেন?’বিশ্লেষকেরা সতর্ক করছেন, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য খারাপভাবে এগিয়ে গেলে তা বিশ্বে মার্কিন শক্তির প্রভাব কমিয়ে দিতে পারে এবং পুরো অঞ্চলে মার্কিন সামরিক আধিপত্যের সীমাবদ্ধতা প্রকাশ পেতে পারে।এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আর কৌশলগত অংশীদার নয়, বরং এমন একটি রাষ্ট্র হিসেবে দেখা হতে পারে। কারণ ইসরায়েলকে কৌশলগত অংশীদার মনে করার কারণেই এই সংঘাতের মতো ব্যয়বহুল ও জটিল যুদ্ধে টেনে এনেছে যুক্তরাষ্ট্রকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ
থাকছে না আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে হবে নিয়োগ

বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে না আর নিবন্ধন পরীক্ষা। শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৯ জন রোগী Read more

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে এসেছে পাকিস্তান। এনবিসি নিউজকে চারটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে Read more

ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া Read more

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিচ্ছে আরব আমিরাত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের দখলমুক্ত করতে এবার সরাসরি সামরিক শক্তি Read more

ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ
ভৈরবকে জেলার দাবিতে মহাসড়কে নফল নামাজ

ভৈরবকে জেলা বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছেন সর্বস্তরের জনগণ।শুক্রবার (৩১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন