ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো পদক্ষেপের জন্য প্রস্তুত। খবর: রয়টার্সট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরানে কয়েক দিন ধরে চলা অস্থিরতায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই বিক্ষোভকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সেই অভিযানে তেহরানের পরমাণু কর্মসূচি ও সামরিক নেতৃত্ব লক্ষ্যবস্তু হয়।ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের ‘দুঃসাহসিকতার’ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।এদিকে পশ্চিম ইরানে, যেখানে সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে, সেখানকার এক স্থানীয় কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বলেন, যেকোনো অস্থিরতা বা বেআইনি সমাবেশ “কঠোরভাবে এবং বিনা ছাড়ে” দমন করা হবে।শুক্রবার জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতিকে পাঠানো এক চিঠিতে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানাতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। চিঠিতে তিনি বলেন, “ইরান তার অধিকার সুনির্দিষ্টভাবে এবং আনুপাতিকভাবে প্রয়োগ করবে। এই অবৈধ হুমকি এবং পরবর্তীতে এর ফলে সম্ভাব্য যেকোনো উত্তেজনার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের।”মূলত তীব্র মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ আগের কিছু আন্দোলনের তুলনায় ছোট হলেও তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ প্রাণঘাতী রূপ নিয়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, বুধবার থেকে শুরু হওয়া সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাসিজ আধাসামরিক বাহিনীর সদস্য বলে দাবি করেছে কর্তৃপক্ষ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
দুই মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার Read more

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান Read more

জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা
জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মী সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে দেখা গেছে। এমনই একটি ছবি মঙ্গলবার (১৭ জুন) ফেসবুকে পাওয়া যায়।উল্লাপাড়া Read more

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন
জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ দুপুরে ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার লুৎফুল এলাহী। শনিবার Read more

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব

জলাধারের চারপাশে লাল-সাদা-হলুদসহ হরেক রঙের ফুল দোল খাচ্ছে পৌষের বাতাসে। সেসব ফুলের রং আর গন্ধে মাতোয়ারা চট্টগ্রামের ফৌজদারহাটের ডিসি পার্ক।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন