ইরানের কোম শহরের ৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ফোর্দো পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।সোমবার (১৬ জুন) ভোরে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে সেখানে দখলদার ইসরায়েল হামলা চালিয়েছে।ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত এই পরমাণু কেন্দ্র। যা মাটির বেশ গভীরে বানানো হয়েছে।ইউরেনিয়াম মজুদকরণের এই কেন্দ্রটিকে ইরানের পারমাণবিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। কেন্দ্রটি মাটির এতই গভীরে অবস্থিত যে দখলদার ইসরায়েলের পক্ষে এটি ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরমাণু কেন্দ্রটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিলেন।গত শুক্রবার ইরানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই সময় মাটির নিচে অবস্থিত নাতানজ পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইহুদিবাদীরা। পরবর্তীতে জানা যায়, পরমাণু কেন্দ্রটির বাহ্যিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তাদের হামলার প্রভাবে হয়ত পরমাণু কেন্দ্রটি ভেতরের দিকে বিস্ফোরিত (ইমপ্লোড) হয়েছে। তবে সত্যিই এমন কিছু হয়েছে কি না সেটি জানতে তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে।ফোর্দো পরমাণু কেন্দ্র ছাড়াও দখলদার ইসরায়েল সোমবার মধ্যরাতে ইরানের রাজধানী তেহরানের নার্মাক এবং লাভিজান বিভাগেও হামলা চালিয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলা রুখে দিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা
ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ Read more

গাজামুখী ফ্লোটিলাকে আপোসের আহ্বান, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের
গাজামুখী ফ্লোটিলাকে আপোসের আহ্বান, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের

অবরুদ্ধ গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের অধিকারকর্মীদের আপোসের আহ্বান জানিয়েছে ইতালি ও গ্রিস। দেশদুটি জাহাজে থাকা ত্রাণ Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার
জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার Read more

সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার
সিঙ্গাপুর ম্যাচের আগমুহূর্তে বাদ বাংলাদেশের ৩ ফুটবলার

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ২৩ জনের দল চূড়ান্ত করতে হয়। তবে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও Read more

পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন