ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রোববার (১৫ জুন) মধ্যরাতে হামলা চালানো হয়। এই হামলায় সদরদপ্তরের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তাসনিম নিউজ।এছাড়া ওই একই এলাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরেকটি ভবনে হামলা চালিয়েছে দখলদাররা। ওই ভবনটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তারা জানায়নি।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলার আগে দখলদাররা ইরানের রাজধানী তেহরানের শাহরান তেল ডিপোতে ভয়াবহ হামলা চালায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তেল ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো কাজ করছেন উদ্ধারকারীরা।এদিকে ঘণ্টা দুয়েক আগে ইসরায়েলের বন্দর নগরী হায়ফা লক্ষ্য করে হামলা চালায় ইরান। ওই হামলায় সেখানকার তেল শোধনাগারকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পরবর্তীতে ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ড একটি বিবৃতিতে জানায়, হায়ফাতে ইসরায়েলের যুদ্ধবিমানের তেলক্ষেত্রে হামলা চালানো হয়েছে। তারা সতর্কতা দিয়েছে, যদি ইরানের আর কোনো জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয় তাহলে তারা এর জবাব দেবে।ইরানের নতুন হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হায়ফার পাশের শহর তামরা। আরব-ইসরায়েলি এ শহরটিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।  সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন
ইরানের হামলায় ৫ হাজার ইসরায়েলি গৃহহীন

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে সাধারণ মানুষ। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন শহরে Read more

রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানার জিগাতলা Read more

১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে
১৫০ কেজি বই বিক্রির অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

সরকার কর্তৃক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রদানের বই বিক্রি করা হয়েছে ভাঙারি দোকানে। তাও আবার দুয়েক কেজি না, ১৫০ কেজিরও বেশি! Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর সেই সিএইচসিপির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের Read more

ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই
ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে Read more

চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি
চলনবিলে অবাঞ্ছিত কচুরিপানায় কৃষকদের ভোগান্তি

মৎস্য ও শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দেশের সর্ববৃহৎ বিল চলনবিল। নাটোরের সিংড়া উপজেলায় এখন বোরো চাষের ভরা মৌসুম। বন্যার পানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন