ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। এমন অবস্থার মধ্যেই পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানকে হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক একজন মন্ত্রী।ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন তিনি। ইসরায়েলের সাবেক ওই মন্ত্রীর নাম মেইর মাসরি। তিনি ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন।সেখানে তিনি লেখেন: “ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি”। তিনি আরও লেখেন: “পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।”যদিও মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে।এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানান। কেউ কেউ বলেন, এমন বক্তব্য পাকিস্তানের জাতীয় ঐক্য ও প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে।আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও, তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি। এর আগেই অবশ্য গত সোমবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলকে উদ্দেশ করে কড়া বার্তা দেন।তিনি বলেন, “আমাদের বার্তা খুবই পরিষ্কার— ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়”। তিনি আরও বলেন, পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে এবং যেকোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০
অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রবিবার Read more

ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে
ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে

ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে Read more

আলোচিত সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড
আলোচিত সেই পাপিয়ার ৪ বছরের কারাদণ্ড

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে মানিলন্ডারিং মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে Read more

ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং Read more

ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা
ধামইরহাটে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা দলীয় কার্যালয় Read more

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১
নোয়াখালীতে ট্রাকচাপায় অটোচালক নিহত, আটক ১

নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন