ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ‘অসহযোগী’ মিত্রদের সমালোচনাও করেছেন ট্রাম্প।বুধবার (১৮ মার্চ) ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ভাবছি, যদি আমরা ‘ইরানি সন্ত্রাসী রাষ্ট্রের’ যা বাকি আছে তা শেষ করে দিই এবং যে দেশগুলো এই প্রণালি ব্যবহার করে তাদের এর দায়িত্ব নিতে দিই, তাহলে কী হবে? এতে আমাদের কিছু নিষ্ক্রিয় অসহযোগী মিত্র দ্রুত নড়েচড়ে উঠবে।’গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করার পর থেকেই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। এই হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে। ইরানের দাবি, এসব হামলা মূলত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে, যাতে হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।এদিকে, তেহরান ১ মার্চ থেকে কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর ফলে কৌশলগত এই নৌপথ পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি চীনেরও সহায়তা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।সূত্র: আনাদোলুএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভূমিহীন পরিবারের দুটি ঘর উচ্ছেদ করতে গিয়ে বনবিভাগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বনবিভাগের ফাঁকা গুলি Read more

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৯
ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ২৪৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের।রোববার (১৫ জুন) Read more

ধামইরহাটে ৬০ জন ভিক্ষুক নিয়ে বনভোজন
ধামইরহাটে ৬০ জন ভিক্ষুক নিয়ে বনভোজন

নওগাঁর ধামইরহাট উপজেলায় সমাজের অসহায় ৬০জন ভিক্ষুকদের নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'মানবসেবা'।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে ৬০জন Read more

আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা
আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্য রাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরতে প্রস্তুত অর্ধলক্ষাধিক জেলে।মার্চ ও এপ্রিল মাসে Read more

কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১
কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার, আটক ১

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন