রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন দুপুরের দিকে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম ছাড়াও সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ শিক্ষক নেতারা অংশ নেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণীর ছাত্রী নিহত

নরসিংদীতে কোচিং শেষে রেললাইন পার হয়ে বাড়ি আসার সময় সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্রী Read more

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ Read more

মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, শিশুসহ আহত ৭
মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, শিশুসহ আহত ৭

চাঁদপুর-মতলব পেন্নাই সড়কে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে মতলব Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন