পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১ মে) পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিন ভোরে রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেন মো. মোদাব্বির হোসেন চৌধুরী। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যরা এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে মরহুমের প্রতি সম্মান প্রদর্শন করেন। মরহুম মোদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করা এ কর্মকর্তা  ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন মো. মোদাব্বির হোসেন চৌধুরী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কালোবাজারিরা Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে সুবাতাস বইবে: রিজভী
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে সুবাতাস বইবে: রিজভী

গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে।  বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে Read more

স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান
স্বাধীনতা বিরোধী দল নির্বাচন চায় না: আমানউল্লাহ আমান

স্বাধীনতা বিরোধী শক্তি দেশে সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র নেতা আমানউল্লাহ আমান। শনিবার Read more

হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
হবিগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে আজমিরীগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকাল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন