মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আরও বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কায় ছিল ইন্টার মায়ামি। তবে কাঙ্ক্ষিত সময়ের আগেই আর্জেন্টাইন মহাতারকা মাঠে ফিরলেন। মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেলেও তার আগে একটি করে গোল-অ্যাসিস্টে মায়ামির জয় নিশ্চিত করেছেন মেসি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি তারা হারিয়েছে ৩-১ ব্যবধানে।সপ্তাহ দুয়েক আগে নেকাক্সার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে। এরপর আজকের (রোববার) ম্যাচের আগে টানা তিনদিন অনুশীলন করায় আত্মবিশ্বাস শোনা যায় মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানোর কণ্ঠে। তার মন্তব্যকে সত্যি প্রমাণ করে মেসি এদিন মাঠে নামেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। তিনি ছাড়াও এমএলএসের ম্যাচটিতে এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেজ।ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে আকাশ-পাতাল ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি। ২৯টি শট নিয়ে তারা ৮টি লক্ষে রাখে। বিপরীতে ৫৪ শতাংশ বল পজেশন নিয়ে এলএ গ্যালাক্সি মাত্র ৫ শটের ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে আলবার গোলে ম্যাচে লিড পায় মায়ামি। ৫৯ মিনিটে সেটি শোধ করে সফরকারীদের সমতায় ফেরান জোসেফ পেন্টসিল।বদলি নামা মেসির গোলে ফের ৮৪ মিনিটে ম্যাচে লিড পায় মায়ামি। কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। ঝাঁপিয়ে পড়ার আগমুহূর্তেই সেটি গ্যালাক্সি গোলরক্ষককে পেরিয়ে জাল কাঁপায়। এবার অ্যাসিস্টের পালা, দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা। এ নিয়ে মৌসুমের ১৯তম গোল করেছেন মেসি। একইসঙ্গে মাঠে ফিরেই মায়ামির প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন। ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচে অবস্থান করছে মায়ামি। দুই ম্যাচ বেশি খেলে ফিলাডেলফিয়া ইউনিয়ন ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার
ভোলায় সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

ভোলায় নিজ ছেলের হাতেই খুন হয়েছেন দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা আমিনুল হক Read more

টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৭ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ আর্সেনেলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। সন্ধ্যায় চেলসির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।টপ এন্ড টি-টোয়েন্টিশিকাগো-অ্যাডিলেডসকাল ৭-৩০ মি., টি স্পোর্টসনর্দার্ন-হোবার্টবেলা Read more

খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী
খেলতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী। গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বৈরাগ Read more

ফুল তাজা রাখার কিছু কৌশল
ফুল তাজা রাখার কিছু কৌশল

উপহার দিতে বা ঘর সাজাতে অনেকেই বেছে নেন তাজা ফুল। ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য মুহূর্তেই মন ভালো করে দেয়। ফুলের Read more

‘হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু’
‘হেফাজতের ২০৩ মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু’

সোমবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু, মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন