চূড়ামনি ও লটমনি। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার সীমান্ত এলাকার ওই দুই মৌজা বছর দশেক আগেও পাহাড়, টিলা ও বনাঞ্চলে একাকার ছিল। সেই পাহাড়, টিলা ও বনের মধ্যেই এখন কয়েকটি ইটভাটা। পাহাড় ও টিলার মাটি ব্যবহার করেই তৈরি করা হচ্ছে ইট। এতে সেখানকার সেই পাহাড়, টিলা ও বনাঞ্চলের অস্তিত্ব তেমন চোখে পড়ে না। এরই মধ্যে আস্ত কয়েকটি পাহাড় ইটভাটার পেটে চলে গেছে।সাতকানিয়ার পশ্চিমাংশের চূড়ামনি ও বাঁশখালী উপজেলার পূর্ব সীমানার লটমনি এলাকায় পাহাড়, টিলা ও বনের পাশেই গড়ে উঠেছে এই কয়েকটি ইটভাটা। স্থানীয় মানুষজনের ভাষ্য, এই ভাটাগুলোর মালিকেরা প্রতিবছর ইট তৈরির মৌসুমে পাশের পাহাড় ও টিলা থেকে মাটি কেটে নিয়ে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করছেন। কয়েকটিতে দেদার পোড়ানো হচ্ছে বনের কাঠও। এই অবস্থা চলতে থাকলে কয়েক বছরের মধ্যে সেখানে পাহাড় ও টিলার অস্তিত্ব মুছে যাবে।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে পাহাড় বা টিলা থেকে মাটি কেটে বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যাবে না। তা ছাড়া, কোনো পাহাড় বা টিলার উপরিভাগে, ঢালে বা তৎসংলগ্ন সমতলে এবং পাদদেশ হতে আধা কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। কোনো ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরির বিধানও নাই।সরেজমিনে দেখা যায়, লটমনি ও চূড়ামনির প্রায় আধা কিলোমিটারের মধ্যে পাহাড় ও টিলা ঘেঁষে রয়েছে এইচএবি ব্রিকস, কেবিথ্রি ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস, এবিসি ব্রিকস, কেএমবি ব্রিকস, মেসার্স মা ব্রিকস ও মেসার্স খাজা ব্রিকস। ইটভাটাগুলোর পাশের পাহাড় ও টিলার গায়ে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে নেওয়ার দগদগে চিহ্ন। কথা বলে জানা গেল, এসব ভাটায় পাশের পাহাড় ও টিলার মাটি দিয়েই শ্রমিকেরা ইট তৈরি করছেন। কিছু ক্ষেত্রে পাহাড় কাটার সুবিধার্থে গাছপালা উজাড় করা হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে পাহাড় কাটা হচ্ছে একেবারেই চূড়া থেকে। এরপর মাটিগুলো ডাম্পার ট্রাকের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। গ্রামীণ সড়ক দিয়ে ট্রাক চলাচলের ফলে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।দুজন ইটভাটার শ্রমিক বলেন, পাশাপাশি ভাটাগুলোর কোনোটিতে ইটের কাঁচামাল হিসেবে বাইরের কোনো মাটি আনতে হয় না। পাশের পাহাড় ও টিলার মাটি কেটেই ইট তৈরি করা হয়।এওচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. জাহেদুল ইসলাম বলেন, পাহাড় খেকোরা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে পাহাড় কেটে ইটভাটায় মাটি পাচার করছে। প্রশাসন মাঝে মাঝে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে দায় সারেন। শুধু জরিমানাতেই সীমাবদ্ধ থাকলে পাহাড় কাটা থামানো সম্ভব নয়। জরিমানার পাশাপাশি পাহাড় কাটার কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে পরিবেশ আইনে মামলা করা প্রয়োজন। এরপরই পাহাড় কাটা সম্পূর্ণ বন্ধ হবে।একই ইউনিয়নের ষাটোর্ধ্ব বৃদ্ধ আব্দুস শুক্কুর বলেন, যখন থেকে এখানে ইটভাটা স্থাপন করা হয়েছে, তখন থেকেই ব্যাপক হারে পাহাড় কাটা শুরু হয়েছে। পাহাড়ের মাটি ইটভাটায় ব্যবহারের সুবিধার্থে কিছু অসাধু ব্যক্তি পাহাড় ঘেঁষে ইটভাটাগুলো গড়ে তুলেছে। ফলে পার্শ্ববর্তী বেশিরভাগ পাহাড় ধ্বংস হয়েছে। এক সময় এখানে বিভিন্ন বন্যপ্রাণী দেখা যেত, কিন্তু বর্তমানে তা নেই। প্রশাসন কার্যকর ব্যবস্থা নিলে আগামী কয়েক বছরের মধ্যে এখানে আর কোনো পাহাড় খুঁজে পাওয়া যাবে না।গণমাধ্যমকর্মী মঞ্জুর আলম বলেন, সরকারের আইন অনুসারে পাহাড়, টিলা ও বনাঞ্চলের পাদদেশে ইটভাটা স্থাপনে সম্পূর্ণ বিধিনিষেধ থাকলেও এসব কিছুর তোয়াক্কা না করে এখানকার ভাটামালিকেরা তাঁদের অবৈধ কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের লোকজন অদৃশ্য কারণে আইনি ব্যবস্থা নিচ্ছে না।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি পাহাড় কাটার দায়ে ছনখোলা গ্রামের ৬টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে ৫টি ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা ও একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে। পাহাড় ও টিলার মাটি কাটার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা
উত্তরার আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপ, পুলিশের অভিযানেও বন্ধ হচ্ছে না অসামাজিক ব্যবসা

রাজধানীর উত্তরার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ ঠেকাতে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে। নিয়মিত গ্রেফতার ও মামলার পরেও কয়েক দিনের মধ্যেই জামিনে Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে Read more

গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
গুম সংক্রান্ত অধ্যাদেশের অনুমোদন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা Read more

রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা
রায়পুরে কৃষিজমির মাটি কাটায় মোবাইল কোর্ট, ৮ লাখ টাকা জরিমানা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে Read more

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার
হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী Read more

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ ধস, পাসের হার ৫৭.৪৯
দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ ধস, পাসের হার ৫৭.৪৯

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন