কিশোরগঞ্জের ইটনায় রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন রতন মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) সকালে ইটনা উপজেলা পরিষদের দক্ষিণ-পশ্চিম পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রতন মিয়া উপজেলা সদরের পাথারহাটি গ্রামের মোহাম্মদ আলী ওরফে আক্কু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতন মানসিক ভারসাম্যহীন রোগী। প্রতিদিনই বাড়ির বাইরে বেরিয়ে এদিক-সেদিক চলে গেলে পরিবারের লোকেরা খুঁজে আনতো। গতকাল সন্ধ্যার পর রতন বাড়ি থেকে বের হলে আজ সকালে তার লাশ পাওয়া যায়। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বিষয়টি ‘সময়ের কণ্ঠস্বরকে’ নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি Read more

জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ
জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ Read more

আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন