কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।আজ শনিবার (২৩ আগস্ট) সকালে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। এ সময় বাসভবনের গেইট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও হামলা চালিয়ে মারাত্মক জখম করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়।এছাড়া আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে এদিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামী আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়।র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (সিও) স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি আজাদুর রহমান সুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি
বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং বলেছেন, ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থাটি আগামী বছরগুলোতে বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে Read more

ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার
ঢাবির হলে ধূমপানে জরিমানা, গাঁজা সেবন করলে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।এ বিষয়ে সোমবার Read more

কুমিল্লা-৬ আসনে ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ
কুমিল্লা-৬ আসনে ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ

কুমিল্লা-৬ (সদর) আসনে আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে ইতালির ভিছেন্সা প্রভিন্সের আলতে মন্তেকিয়ো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ Read more

শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
শরীয়তপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। Read more

৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৭ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন