সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। আজ শনিবার (২৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের আজাদুর রহমান সুজনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গতকাল শুক্রবার (২২ আগস্ট) রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে শতাধিক লোকজন হামলা চালায়। এ সময় বাসভবনের গেইট ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের ওপরও হামলা চালিয়ে মারাত্মক জখম করে হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। এছাড়া আনসার সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে এদিন রাতেই মফিজুল ইসলাম নামে এক আনসার সদস্য বাদী হয়ে ইটনা থানায় ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামিদের ধরতে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর আসামী আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করা হয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২
পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানের সুপ্রিম কোর্টে সিলিন্ডার এবং এসি প্ল্যান্টে বিস্ফোরণের জেরে আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৫৫ Read more

নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!
নোয়াখালীতে ২১ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন!

নোয়াখালী সদর উপজেলায় অপহরণের ২১ দিন পরও ২ বোনকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে Read more

দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৮০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে আরও ২৮০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে Read more

বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন: মাহফুজ
বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন: মাহফুজ

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ Read more

যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন
যশোরের শার্শার মাস্টার্স পাশ মাহবুবের বরই চাষে কোটি টাকার স্বপ্ন পূরন

বিভিন্ন ফসলের সাথেই উচ্ছমূল্যের অধিক লাভের ফলচাষ বাড়ছে যশোরের শার্শা ও বেনাপোলে। পুষ্টিতে ভরা রসালো ফল বরই চাষে স্বাবলম্বি হচ্ছেন Read more

আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়
আবার আপত্তিকর পোশাকে মডেল আঁখি, সমালোচনার ঝড়

বাংলাদেশের ফ্যাশন ও মডেলিং অঙ্গনের আলোচিত এক নাম তানজুমা আফরোজ আঁখি। ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট ও খোলামেলা পোশাক পরার জন্য প্রায়ই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন