সিভি নিয়ে এলেই সুযোগ হচ্ছে তাৎক্ষণিক দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে সাক্ষাৎকারের সুযোগ। আর সেখান থেকেই মিলছে বহুল প্রত্যাশিত চাকুরি। বেকারত্বের লক্ষ লক্ষ গল্পের ভিড়ে এমনই ব্যতিক্রমী উদ্যোগ আর সাফল্যের কথকতা দেখা গেলো ইউসেপ টিভেট ইনস্টিটিউট আয়োজিত চাকুরি ও উদ্যোক্তা মেলা ২০২৫ ঘিরে। বর্ণাঢ্য ওই আয়োজনে চাকুরির পাশাপাশি মিলেছে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও কাউন্সেলিংও। শনিবার ঢাকার সাদ্দাম মার্কেটে যাত্রাবাড়ী টিভেট ইন্সটিটিউট-এর উদ্যোগে ব্যতিক্রমী চাকরি এবং উদ্যোক্তা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওই আয়োজনে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম এন্ড ইনোভেশন-এর পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাহিদা শিল্পী ও সুমনা আফরিন ইভা। প্রধান অতিথির বক্তব্যে ভূমি আপিল বোর্ডের  সিনিয়র  সচিব মো. ইউসুফ বলেন, “একটি দেশ গঠনের জন্য দক্ষ জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউসেপ বাংলাদেশ সুদীর্ঘ ৫২ বছর ধরে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে এবং একইসাথে চাকরি বা কর্মসংস্থানের সৃষ্টি করে। সরকারও চায় জনশক্তিকে এমনভাবে গড়ে তুলতে যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বের যেকোন জায়গায় প্রতিযোগিতা করতে পারে। টেকসই বাংলাদেশ বির্নিমাণের জন্য ইউসেপ বাংলাদেশ দক্ষতা উন্নয়ন, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা, সামাজিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এটা দেখে আমি খুবই আশান্বিত।’ স্বাগত বক্তব্যে ইউসেপ ঢাকা সাউথ রিজিওন এর আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো: সাজ্জাদুল হক ইউসেপের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ‘সরকারি কর্মপরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ইউসেপ বাংলাদেশ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইউসেপের মূলমন্ত্র হচ্ছে শিক্ষার জন্য সহায়তা, আয়ের জন্য  দক্ষতা।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের পরিচালক জনাব বদরুল আলম খান সহ ১৫টি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের  মালিক ও কর্মকর্তাবৃন্দ। জব ফেয়ার ২০২৫ এ শিরোনামে মেঘনা গ্রুপ, সুপার স্টার ইলেকট্রনিকস লি. অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লি. স্কোয়ার গ্রুপ,সিটি গ্রুপ, বীর গ্রুপ, কনফিডেন্স স্টিল লিমিটেড ও বিডি জবস সরাসরি ইউসেপে প্রশিক্ষিত পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সিভি গ্রহণ করে প্রাথমিকভাবে  ৪৩০ জনকে নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা মেলায় হাতের তৈরি বাহারি পন্য, খাদ্য সামগ্রী ও প্রসাধনী সম্ভার নিয়ে উপস্থিত ছিলো ইউসেপ যাত্রাবাড়ী টিভেট ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা। অনুষ্ঠানে স্পন্সর দিয়ে সহযোগিতা করেছে মেঘনা গ্রুপ ও অলিম্পিক ইন্ড্রাস্ট্রিজ লিঃ। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী Read more

সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জেরিন সুলতানা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। রোয়া ফ্যাশন নামক একটি পোশাক কারখানার Read more

ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী
ভাইরাল হওয়ার পর পুলিশ খুবই আন্তরিকতা দেখাচ্ছে, মোহাম্মদপুরের ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী

ঢাকার মোহাম্মদপুরে বৃহস্পতিবার রাতের একটি ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর তিন জনকে গ্রেফতার ও দায়িত্বে অবহেলার অভিযোগে Read more

পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী
পশুর হাটের বিশৃঙ্খলা এড়াতে ম্যাজিস্ট্রেস্ট-যৌথবাহিনী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর Read more

ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’
ডিআইইউতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন এবং সেন্ট্রাল কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন