থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে শেষ পর্যন্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে কী কথা হয়েছে তা জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা।বাংলাদেশে সরকার পরিবর্তনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে মোদির প্রথম বৈঠক এটি। দুই দেশের সাম্প্রতিক সম্পর্কের বরফ গলার জন্য থাইল্যান্ডে অনুষ্ঠানরত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে স্বল্প সময়ের এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গও ইউনূস তুলেছেন বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আগ্রহের কথা জানিয়েছেন মোদি। সেজন্য দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট করে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সীমান্তে অবৈধ পারাপার বন্ধের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় তুলেছেন।বৈঠকের সময় ইউনূস মোদিকে ২০১৫ সালে ভারতের মুম্বাইতে তার কাছ থেকে একটি পদক গ্রহণের ছবি উপহার দেন।এর আগে, গত ৩ এপ্রিল শুরু হওয়া বিমসটেক সম্মেলনে যোগ দেন এই দুই নেতা। সম্মেলনে তাদের পাশাপাশি দেখা গেলেও দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। ইউনূসের সঙ্গে বৈঠকের আগেই শুক্রবার মোদি বসেছিলেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাই-এর সঙ্গে। অন্যদিকে ইউনূস বসেছিলেন ভূটানের প্রধানমন্ত্রী দাসো সেরিং টোবগার সঙ্গে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ
কর্ণফুলীতে ড্রেজারে আটকে ছিল যুবকের অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুনব্রীজ এলাকায় বালুবাহী ড্রেজারের সঙ্গে আটকে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে Read more

বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র
বিদ্যালয়ের পরীক্ষা শেষে নিখোঁজ ভোকেশনালের ছাত্র

রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত Read more

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি
পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

জুলাই–আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন