ইউক্রেনকে ১ লাখ ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটি জানায়, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে এসব ড্রোন দেবে। যা আগের প্রতিশ্রুতির তুলনায় দশ গুণ বেশি।বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনকে ড্রোন সরবরাহ করার এই ঘোষণা এমন এক সময়ে দেওয়া হলো যখন দেমটি স্বাধীনভাবে প্রস্তুত করা স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ বা কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা-এর সুপারিশ গ্রহণ করেছে।সেখানে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন সেনাবাহিনী গড়ে তোলা জরুরি।রয়টার্স জানায়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে চলা প্রতিরোধ সংগ্রামে ড্রোন যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে বলে মনে করছে ব্রিটেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইউক্রেনকে আরও বেশি সহায়তা দিতে চায় দেশটি।যুক্তরাজ্যের পক্ষ থেকে এই ঘোষণাটি আসছে ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের ব্রাসেলস বৈঠকে, যেখানে যুক্তরাজ্যের সঙ্গে আয়োজক হিসেবে আছে জার্মানিও।বৈঠকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, শুধু ড্রোন নয় এ বছর ব্রিটেন ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ সম্পন্ন করেছে এবং ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।ড্রোন সহায়তার এই ৩৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের প্যাকেজটি ইউক্রেনের জন্য ঘোষিত ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা পরিকল্পনার অংশ। ইউক্রেনের অন্যতম বড় পশ্চিমা মিত্র হিসেবে ব্রিটেন যুদ্ধের শুরু থেকেই নানা ধরনের সমর্থন দিয়ে আসছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-মাহিদুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য-মাহিদুল

টানা তিন অ্যাওয়ে ওয়ানডে সিরিজ হার তো শুধু নয়। তিন সিরিজের নয় ম্যাচে জয় মাত্র একটি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের Read more

নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা
নেত্রকোনায় আকস্মিক শিলাবৃষ্টি বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি শঙ্কায় কৃষকরা।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার পর হঠাৎ করে জেলার বিভিন্ন এলাকায় Read more

চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
চকরিয়ায় জব্দকৃত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে উত্তোলিত ৪ লাখ ২০ হাজার ঘনফুট বালি প্রশাসনের নিলামে বিক্রি করা হয়েছে। গত ১০ জুলাই উপজেলা সহকারী কমিশনার Read more

বকশীগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি
বকশীগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি

সরকারের কোটি টাকা খরচে নির্মিত আশ্রয় প্রকল্পে ৬ বছরেও গড়ে উঠেনি মানুষের বসতি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে আশ্রয় প্রকল্পের ঘরগুলো। Read more

ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি
ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যার দু’দিন পর ভিডিও সামনে এনে বিষয়টিকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য Read more

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা শীর্ষে, পাশের হার ৯৯.৭৭

ঝালকাঠির ঐতিহ্যবাহী এনএস কামিল মাদরাসা (নেছারাবাদ মাদরাসা) বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে।দাখিল পরীক্ষায় ৪২৭ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন