ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে ঢুকেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শনিবার ১ হাজার ১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন।রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এদিকে একদিনে এতো বেশি সংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি স্কাই নিউজের একটি টকশোতে জানান, “গত ৫ বছরে যুক্তরাজ্য তার সীমান্ত নিয়ন্ত্রণ হারিয়েছে।”তিনি আরও বলেছেন, অভিবাসীদেরকে যেভাবে চোরাকারবারিরা ‘ট্যাক্সির মতো তুলে এনে’ চ্যানেল পার করাচ্ছে, তা খুবই ভয়ঙ্কর ও উদ্বেগজনক।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর এখন পর্যন্ত ১৪ হাজার ৮১১ জন অভিবাসনপ্রত্যাশী চ্যানেল পার হয়েছেন, যা গত বছরের এই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। আর ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ (৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে)।বিবিসি জানায়, ২০২৪ সালে চ্যানেল পেরিয়ে ৩৭ হাজারেরও বেশি লোক ব্রিটেনে এসেছিলেন, আর রেকর্ড সংখ্যক ৪৫ হাজার ৭৫৫ জন এসেছিলেন ২০২২ সালে। চ্যানেল পাড়ি দিয়ে একদিনে সবচেয়ে বেশি মানুষ আসার আগের রেকর্ড ছিল ২০২২ সালের ৩ সেপ্টেম্বর, সেদিন দেশটিতে ঢুকেছিলেন ১৩০৫ জন।প্রতিরক্ষামন্ত্রী হিলি বলেন, ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের একটি সমঝোতা হয়েছে। শনিবার ফরাসি কর্তৃপক্ষ ১৮৪ জনকে উদ্ধার করেছে এবং এখন তারা নতুন কৌশলে কাজ করতে শুরু করছে যাতে নৌকা ছাড়ার আগেই পাচারকারীদের আটকানো যায়।তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এখন ফরাসি কর্তৃপক্ষকে চাপ দিয়ে এই সমঝোতার বাস্তবায়ন ত্বরান্বিত করা, যাতে তারা শুধু তীরে নয়, পানিতেও এই অপরাধ বন্ধ করতে পারে।”এদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “এই বিপজ্জনক নৌকাযাত্রা বন্ধ করাই আমাদের সবার লক্ষ্য, কারণ এটা মানুষের জীবনের ঝুঁকি বাড়ায় এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল করে। মানবপাচারকারীরা এসব অসহায় মানুষের প্রাণ যাবে কিনা, তা নিয়ে ভাবে না—তারা শুধু টাকা চায়। আমরা তাদের ব্যবসার সব পর্যায়ে আঘাত হানতে এবং বিচারের মুখোমুখি করতে কিছুই বাদ রাখব না।”ব্রিটিশ সরকার জানিয়েছে, এ লক্ষ্যে তারা একটি “গুরুত্বপূর্ণ এবং সুসংগঠিত পরিকল্পনা” হাতে নিয়েছে, যাতে এই চক্রগুলোর কার্যক্রম পুরোপুরি ভেঙে ফেলা যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেল অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার Read more

কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ বুধবার (২৫ মার্চ) আইন, Read more

সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা
সকালে ১৬ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা

সপ্তাহের ব্যবধানে ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হচ্ছে। আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা নেমে আসে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। সেইসঙ্গে ছিলো Read more

কুমিল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত
যশোরে বাসের ধাক্কায় বাইক চালক নিহত

যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু তাহের (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চালকিডাঙ্গা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন