ভারতের আসামে ছাত্র সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ৫ বাংলাদেশের ছাত্রকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনা আসাম রাজ্যের শিলচর শহরের নামজাদা ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’ কলেজের। শাস্তির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর তাদের হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুতই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।এনআইটি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর এই হামলার ঘটনা ঘটে। যেখানে বাংলাদেশ থেকে এনআইটিতে অধ্যায়ন করতে আসা তৃতীয় বর্ষের একদল ছাত্র তাদেরই দেশের ফাইনাল বর্ষের আরেকদল শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ছিল।উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রিমিয়াম শিক্ষা প্রতিষ্ঠান আসামের এনআইটি’র ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য এই ব্যাপারে বলেন ‘আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছি এবং অবশেষে পাঁচজন প্রধান অভিযুক্তকে একটি শিক্ষাবর্ষের জন্য বরখাস্ত করেছি। ওই পাঁচ শিক্ষার্থী যে ক্যাম্পাসের ভেতর সহিংসতার ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিল, আমাদের কাছে তার পর্যাপ্ত প্রমাণ আছে। এই ঘটনায় তাদের দুটি সেমিস্টারের জন্য সাসপেন্ড করা হয়েছে। যেহেতু এই সময়কালে তাদের ক্লাসে যোগদানের অনুমতি নেই, তাই শীঘ্রই পাঁচজনকেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’কলেজ কর্তৃপক্ষ সূত্র থেকে থাকা যায়, এই পাঁচজন শিক্ষার্থীর সকলেই ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর) স্কলারশিপের অধীনে আসামের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিমত, ওইদিন রাত সাড়ে ১১টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। হোস্টেলের ২০৬ নাম্বার ঘরে বাংলাদেশের পাঁচজন শিক্ষার্থী মাদকাসক্ত অবস্থায় তাদের বাংলাদেশি সহপাঠীদের ওপর আক্রমণ করে। আক্রমণকারী ছাত্ররা লোহার রড, ছুরি এবং স্ক্রু ড্রাইভার নিয়ে চূড়ান্ত বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর প্রায় ৩০ মিনিট ধরে আক্রমণ চালায়।এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে অন্তত দুজন ছাত্রের অবস্থা ছিল গুরুতর। পরে আহত ছাত্রদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ)। সহপাঠীদের মতে, তাদের মধ্যে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ হয়, ফলে তাদের মাথায় সেলাই করতে হয়। একজন প্রত্যক্ষদর্শী ছাত্র বলেন, ‘অভিযুক্তরা প্রথমে তাদের নিজস্ব ব্যাচের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। যখন সিনিয়র শিক্ষার্থীরা তাতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, আক্রমণকারীরা তাদের আলোচনার জন্য একটি ক্লাস রুমে ডেকে নিয়ে যায়। এরপর হঠাৎ আলো নিভিয়ে দেয় এবং অস্ত্র দিয়ে তাদের ওপর আক্রমণ শুরু করে।’এই হামলার ঘটনার পরেই তদন্তে নামে এনআইটি কর্তৃপক্ষ। অভিযুক্ত এক ছাত্রের ঘর থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। আরেক ছাত্রের ঘর থেকে উদ্ধার হয় চুরি এবং লোহার রড। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো এফআইআর দায়ের করা হয়নি। এনআইটি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাদের মতো করে তদন্ত করেছে। গুয়াহাটি জোনের একজন ঊর্ধ্বতন আইসিসিআর কর্মকর্তাও শনিবার ক্যাম্পাস পরিদর্শন করেন। ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার’-এর ডিন এস.এস. ধর বলেন, ‘প্রাথমিকভাবে, ক্যাম্পাসের ভেতরে সহিংসতার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তকারী কমিটি খুনের অভিযোগ এবং মাদকদ্রব্য পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখছে। তিনি আরও জানান ‘আমরা আমাদের তদন্ত এবং গৃহীত শাস্তিমূলক ব্যবস্থায় সন্তুষ্ট। তাই আমরা পুলিশকে অবহিত করিনি। তাছাড়া ক্যাম্পাস পরিদর্শনকারী গুয়াহাটির আইসিসিআর কর্মকর্তাও আমাদের তদন্ত এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থায় সন্তুষ্ট।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি
জবিতে বাস সংকট নিরসনে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে শাটল ও নিয়মিত বাস বৃদ্ধি করার দাবি জানিয়েছে জবি শাখা ছাত্র অধিকার পরিষদ। সোমবার Read more

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা
নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা

নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে Read more

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান
অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশে মার্কিন বোমারু বিমান

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড (RAF Fairford) ঘাঁটি থেকে আজ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দুটি বি-৫২ (B-52) স্ট্র্যাটেজিক বোমারু বিমান উড্ডয়ন করেছে। Read more

পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত
পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জম্মু-কাশ্মিরের উরি সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন।বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা
নেপালে অভ্যুত্থান: শত্রুতা ভুলে গিয়ে কেন্দ্রের সঙ্গে সমঝোতায় মমতা

নেপালের সাম্প্রতিক অভ্যুত্থানের পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ঝুঁকি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন