আশুলিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- ভাদাইল এলাকার ইয়াসিন আলীর ছেলে ইব্রাহিম (১৮), মো. সেলিম খানের ছেলে নাজমুল খান (১৮), শফিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন রনি (১৮), সোহরাব মিয়ার ছেলে তুষার মিয়া (১৮) ও আলী হোসেনের ছেলে আরও এক ইব্রাহিম (১৮)। এছাড়া পাবনারটেক এলাকার মানিক হোসাইনের ছেলে আবদুল্লাহ নয়ন।তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আশুলিয়ার শ্রীপুরে আওয়ামীলীগের নিষিদ্ধ সংগঠন একটি ঝটিকা মিছিল করেছিল। পরে তাদের চিহ্নিত করে আজ রাতে অভিযান চালানো হয়েছে। এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে কয়েকজনকে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই মিছিলকে ছাত্রলীগের মিছিল বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু
প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই Read more

কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে ঝরলো গৃহবধূর প্রাণ
কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে ঝরলো গৃহবধূর প্রাণ

চট্টগ্রামের আনোয়ারায় পল্লী বিদ্যুতের অবহেলায় কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু Read more

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা

জুলাইয়ের গণঅভ্যুত্থানের দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে তিনি Read more

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়ে আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে Read more

বহিরাগতদের অভয়ারণ্য নজরুল বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বহিরাগতদের অভয়ারণ্য নজরুল বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পার হতে চললেও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তার সংকট। Read more

মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক
মিরাজের সঙ্গে ছবি শেয়ার করলেন ড. জাকির নায়েক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের একটি ছবি সামাজিক যোগাযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন