কুপি বাতির নিভু-নিভু আলো। অন্ধকারে আধো-আধো ভেসে ওঠে দুই বৃদ্ধ মানুষের মুখ। রাস্তার পাশে পলিথিনে মোড়ানো জীর্ণ একটি ছোট্ট দোকানে বসে কাজ করছিলেন গিয়াস উদ্দিন (৭০)। পাশে নিশ্চুপ হয়ে বসে ছিলেন তার স্ত্রী জোসনা (৫৫)। আশপাশে বিদ্যুতের ঝলমলে আলো থাকলেও তাদের জীবনে যেন শুধু অন্ধকার আর অনিশ্চয়তা।কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চর-দেউকান্দি গ্রামের বাসিন্দা এই দম্পতি এখন থানাঘাট সংলগ্ন পুলিশ চেকপোস্ট ভবনের নিচে আশ্রয় নিয়েছেন। পলিথিনে ঘেরা একটি ছোট্ট ঝুপড়ি দোকান—এটাই তাদের শেষ সম্বল, বেঁচে থাকার শেষ আশ্রয়।দারিদ্র্য, ক্ষুধা আর ভালোবাসার এক মর্মস্পর্শী গল্প যেন তাদের জীবন। শত কষ্টের মধ্যেও একে অপরের হাত ছাড়েননি কখনো। স্বামীর পাশে বসে থেকে প্রতিটি মুহূর্তে মানসিক শক্তি জোগান জোসনা বেগম। অভাবের আঁধারে তাদের ভালোবাসাই যেন একমাত্র আলো।কথা বলে জানা যায়, তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। সবার বিয়ে হয়ে গেছে। ছেলেরাও আলাদা সংসার নিয়ে ব্যস্ত। দিনমজুরির কাজ করে তারা নিজেরাই টিকে থাকার লড়াই করছেন। ফলে বৃদ্ধ মা-বাবার পাশে দাঁড়ানোর সামর্থ্য তাদের নেই।কয়েক বছর আগে একটি ছোট দোকান ছিল গিয়াস উদ্দিনের। সেই দোকান থেকেই কোনোমতে সংসার চলত। কিন্তু অগ্নিকাণ্ডে সব পুঁজি হারিয়ে এখন পথে বসেছেন তারা। বর্তমানে বাঁশ দিয়ে মাছ ধরার চাঁই তৈরি করে সামান্য আয়ের চেষ্টা করেন গিয়াস উদ্দিন। তবে মৌসুম না থাকায় সেই আয়ও বন্ধ প্রায়।স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘এই বৃদ্ধ দম্পতির কষ্টের শেষ নেই। তাদের একটি থাকার ঘর খুব প্রয়োজন। পাশাপাশি ছোট একটি দোকান করে দিলে তারা নিজেরা চলতে পারবে। খাবারের জন্যও তাদের অনেক কষ্ট করতে হয়।’গিয়াস উদ্দিন বলেন, ‘৫০ বছর ধরে কষ্ট করেই জীবন কাটছে। আগে মুদির দোকান চালাতাম। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন না খেয়ে-খেয়ে কোনোভাবে বেঁচে আছি।’কান্নাজড়িত কণ্ঠে জোসনা বেগম বলেন, ‘এই ঈদে একটা নতুন কাপড়ও কিনতে পারিনি। ভালো কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু কোথায় পাব? যদি কেউ একটু সাহায্য করত, তাদের জন্য দোয়া করতাম।’অভাব আর অনিশ্চয়তায় ঘেরা এই বৃদ্ধ দম্পতি এখন সহায়তার আশায় দিন গুনছেন। স্থানীয়দের মতে, একটু সহায়তা পেলেই হয়তো আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার Read more

১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
১৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

আগামী ১৭ এপ্রিল ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমেনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত Read more

জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা
জয়পুরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা

জয়পুরহাটে সীমান্তবর্তী এলাকার তিন শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক
কুষ্টিয়ায় ভুট্টা খেতে ১২ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক পলাতক

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির বাবা ধর্ষকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে Read more

ভূঞাপুরে আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিই জামিনে মুক্ত!
ভূঞাপুরে আলোচিত নাঈম হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিই জামিনে মুক্ত!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিয়ের চার মাসের মাথায় চাঞ্চল্যকর নাঈম হোসেন হত্যা মামলার প্রধান আসামি স্ত্রী রেশমি আক্তার ও তার পরকীয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন