ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট হিসেবে খ্যাত রবি ঘোষকে (৬৮) গ্রেপ্তার করেছেন যৌথবাহিনীর সদস্যরা।শনিবার (১৭ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাত ১০ টার দিকে তার নিজ বাড়ি পৌর এলাকার নওয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় রবি ঘোষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাসদস্য ও আলফাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে রবি ঘোষকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে যৌথবাহিনীর সদস্যরা তার বাড়ি পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ মাদক কৌশলে অন্যত্র সরিয়ে ফেলেন। এজন্য তার নিকট থেকে দশ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন বলেন, রবি ঘোষ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও কারাগার থেকে ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যান।আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে আলফাডাঙ্গাসহ বিভিন্নস্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হয়েছে। মামলায় শনিবার দুপুরে তাকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে রবি ঘোষের গ্রেপ্তারের খবরে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যৌথবাহিনীর চলমান এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী
গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি Read more

নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংক থেকে নিলামের Read more

এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা

সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর ঘিরে; উত্তাল হয়ে উঠেছিল পুরো পাকিস্তান। এবার Read more

ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ভারতকে এমন শিক্ষা দেবো, কখনোই ভুলবে না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে, তবে দেশটিকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের Read more

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৩৩ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন