ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। এসময় তিনি বলেন, ‘এবার আলফাডাঙ্গা উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৩টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনী থাকবে। ইউএনও রাসেল ইকবাল আরও জানান, ‘এবার পূজামণ্ডপে আতশবাজি ব্যবহার নিষিদ্ধ থাকবে, প্রতিটি মন্দিরে রেজিস্টার রাখতে হবে এবং ডিজে পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।’ অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শামসুজ্জামান, আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু প্রমুখ। এসময় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গুণীজন ও সুধীজনেরা অংশ নেন। সভায় পূজার সময় করণীয়-বর্জনীয়, প্রতিমা বিসর্জন এবং পূজা-পরবর্তী নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক
সংস্কারের অভাবে ঝুঁকিতে সেচ, ভোগান্তিতে চাঁদপুরের লাখো কৃষক

সেচ প্রকল্পের চরবাগাদী পাম্প সংস্কারের অপেক্ষায় চাঁদপুরের ছয় উপজেলার কয়েক লাখ কৃষক। ইরি মৌসুমে সেচের পানি সরবরাহ এবং বর্ষা মৌসুমে Read more

নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিলো জর্ডান
নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিলো জর্ডান

ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলার পর একদিনের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল জর্ডান। তবে পুনরায় সেটি আবার খুলে দিয়েছে। খবার আলজাজিরার।বেসামরিক Read more

পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার
পাকিস্তানের কোচকে ‘থার্ড ক্লাস’ কোচ বললেন সাবেক ক্রিকেটার

বাংলাদেশর বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টিতে হেরেছে পাকিস্তান। শঙ্কা আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই জঘন্য Read more

কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া Read more

আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির
আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অধিক আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কারণ, নিজের ইচ্ছায় বাঁচেন এই নায়িকা। ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন