ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বেজিডাঙ্গা গ্রামে অবস্থিত সদর ইউনিয়ন কৃষক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর মোল্যা ওই এলাকার মৃত ইমাম মোল্যার ছেলে। আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আলমগীর মোল্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আলমগীর মোল্যা দলীয় পদপদবি ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করেছিলেন। ৫ আগস্টের পরেও এলাকায় বীরদর্পে চলাফেরা করতেন তিনি। নিয়মিত বসতেন দলীয় কার্যালয়ে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ওই কার্যালয় থেকে সাইনবোর্ড, দলীয় প্রধানদের ছবি সরিয়ে ফেলেন তিনি। এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার সকালে আদালতে পাঠানো হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাঁচা-মরার লড়াইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচ হারলে Read more

বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) Read more

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি রাশেদ খানের

এপিএস এতো দুর্নীতি করল, আর আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি কিছুই জানতেন না? আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, Read more

নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা
নিষেধাজ্ঞা অমান্য করে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা

নিষেধাজ্ঞা অমান্য করে খ্রিষ্টীয় নববর্ষের রাতে রাজধানীর আকাশে আতশবাজি, পটকা ফোটানো হচ্ছে এবং ফানুস ওড়ানো হচ্ছে। রাত ১২টা বাজতেই বিকট Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।১ম টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিকত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন